June 27, 2026, 7:49 pm
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজারহাট উপজেলায় এইচ এসসি পরীক্ষায় শতভাগ অকৃতকার্য

Reporter Name

কুড়িগ্রাম প্রতিনিধি মোঃশাহজাহান খন্দকার

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিঙ্গার ডাবরীর হাট বিএল হাই স্কুল অ্যান্ড কলেজের চলতি বছরে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া সাতজন পরিক্ষার্থী র কেউ পাশ করতে পারেনি।বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তোফাজ্জুর রহমান প্রেস রিলিজের মাধ্যমে এসব তথ্য জানান।

জানা গেছে,দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রাজা হাট উপজেলার সিঙ্গার ডাবরীর হাট বিএল হাই স্কুল অ্যান্ড কলেজে ১১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা র নিবন্ধন করলেও পরীক্ষায় অংশ নেয় মাত্র সাত জন। দুঃখজনক হলেও সত্য যে,এই কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয়া সাতজনের কেউ পাশ করেনি।
নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষার্থী বলেন, আমি মানবিক শাখা থেকে এ বছর সিঙ্গার ডাবরীর হাট বিএল হাই স্কুল অ্যান্ড কলেজে থেকে পরীক্ষা দেই, আশা করছিলাম পাশ করবো। অনান্য বিষয়ে ভাল নম্বর পেলেও ইংরেজিতে ফেল করেছি।আমা দের স্যারেরা ঠিকমতো ক্লাস না নেয়ায় আমাদের আজ এ পরিস্থিতি।আরেক শিক্ষার্থী বলেন, আমার বিশ্বাস ছিল আমি পাশ করবো কিন্তু শেষে ফলাফল দেখে আমি হতাশ হলাম।

অভিভাবক মোঃ একরামুল হক বলেন,সিঙ্গার ডাব রীর হাট বিএল হাই স্কুল অ্যান্ড কলেজ উপজেলার একটি নামকরা কলেজ। আমার মেয়ে এ কলেজ থেকে বানিজ্য শাখায় পরীক্ষা দিয়েছে। আজ এইচ এসসি ফলাফল হলো,শুনলাম শুধু আমার মেয়েই নয় ওই কলেজ থেকে যারা পরীক্ষা দিয়েছে সবাই নাকি ফেল করেছে।সিঙ্গার ডাবরীর হাট বিএল হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম বলেন, আমার কলেজ থেকে এ বছর ১১ জন এইচ এস সি পরীক্ষার জন্য রেজিষ্ট্রেশন করেছে।

তবে পরীক্ষায় অংশ নিয়েছে মাত্র সাতজন পরীক্ষায় কেউ পাশ না করার বিষয়ে কথা হলে তিনি জানান, আমি একাই তো আর কলেজ চালাতে পারি না। কলেজে অনান্য শিক্ষকরা এখানে অনিয়মিত। তারা যদি নিয়মিত কলেজে আসতো,শিক্ষার্থীদের পাঠদা নে সক্রিয় থাকতো তাহলে ফলাফলের এই হতাশায় পড়তাম না।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা,রংপুর বিভাগের পরিচালক প্রফেসর এস এম আব্দুল মতি ন লস্কর বলেন,পরীক্ষায় শত ভাগ ফেল করা প্রতি ষ্ঠান গুলোর বিষয়ে আইনগত বিষয়ে মাননীয় শিক্ষা মন্ত্রী সভার মাধ্যমে একটি পর্যবেক্ষন কমিটি গঠনের নির্দেশনা দেন সে নির্দেশনা মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST