June 26, 2026, 3:43 pm
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রামে সোনাহাট স্থলবন্দর স্বল্প সময়ে ইমিগ্রেশন চালু হবে, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলা সোনাহাট স্থলব ন্দরে ইমিগ্রেশন চালুর ব্যাপারে ইতিমধ্যে প্রাথমিক কাজ শুরু হয়েছে। আগামী মাসেই ভারতের সাথে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ইমিগ্রেশেনের বিষয় টি এজেন্ডা হিসাবে রাখা হবে। স্বল্পতম সময়ে ইমিগ্রে শন চালু করা সম্ভব হবে।আজ সমবার সোনাহাট স্থলবন্দরে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া ব্যবসায়ীদের সাথে স্থলবন্দরের রাজস্ব আয় বৃদ্ধি ও বিভিন্ন সমস্যা বিষয়ক এক মতবিনিময় সভায় বলেন।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থলবন্দর কর্তৃপক্ষের সভা কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,মোস্তফা কামাল,সচিব নৌপরিবহন মন্ত্রনালয়,নাজমুল আহসান, সচিব পানি সম্পদ মন্ত্রনালয়, সাবিরুল ইসলাম,বিভাগীয় কমিশনার রংপুর,আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান,পরিচালক,আশ্রায়ন প্রকল্প-২,প্রধান মন্ত্রীর কার্যালয়,আহসান কিবরিয়া সিদ্দিকি,মহাপরিচালক (প্রশাসন) প্রধান মন্ত্রীর কার্যালয়,মোহাম্মদ সাইদুল

আরিফ,জেলা প্রশাসক কুড়িগ্রাম,আল আসাদ মাহফুজুল ইসলাম,পুলিশ সুপার কুড়িগ্রাম,আব্দুল মোত্তাকিম, অধিনায়ক ২২ বিজিবি,কুড়িগ্রাম, উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা ও অফিসা র ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে মুখ্য সচিব বলেন, কুড়িগ্রামের দারিদ্রবি মোচনে প্রধান মন্ত্রীর নির্দেশে ব্যাপক উন্নয়ন কর্মসুচি বাস্তবায়ন হচ্ছে। এ জেলায় একটি ইপিজেড ও জেটি তৈরির পরিকল্পনা রয়েছে।

আমদানি ও রপ্তানি কারক সমিতি ও CNF নেতৃবৃন্দ জানান, ইমিগ্রেশন চালু না থাকায় ব্যবসায়ীদের ভোগান্তির কারনে আমদানি কম হচ্ছে। শুধু তাই নয়, সোনাহাট শুল্ক স্টেশনে সার্ভার সমস্যার কারনে কাস্টম ক্লিয়ারেন্স পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। বন্দরের রাজস্ব আয় বাড়াতে এসকল সমস্যা সমাধানের দাবী
জানান।



Our Like Page
Developed by: BD IT HOST