November 25, 2026, 3:56 pm
শিরোনামঃ
দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামাদি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে ডেটিং অ্যাপের আড়ালে প্রতারণার ফাঁদ, ডিবি কর্তৃক গ্রেপ্তার ৭ খাদ্য অধিদপ্তরে এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে পোস্টিং পেতে লাখ লাখ টাকা যায় কার পকেটে? ফেসবুকে পোস্টের কারণে একজন সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা যায় না: বিএমএসএফ ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা, কারখানা সিলগালা উধাও নয়, হাসিনার নিরাপত্তায় চার রাফাল: রাজনাথ সিং ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত ময়মনসিংহে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ ডিআইজির সুনামগঞ্জের বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ শেখ হাসিনা মাথা কেটে দেওয়ার অধিকার কে দিয়েছে তাকে মোবাইলে ধামকিয়ে, ইভেন আঘাত করেও কিছুই হবে না
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাংবাদিক সংসদ সাধারণ সভা ও পিকনিকে জেলা পরিষদ চেয়ারম্যান মার্শাল

Reporter Name

নিজস্ব প্রতিনিধি –

প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

সংবাদ বিজ্ঞপ্তি কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল বলেছেন,মাননী য় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাংবা দিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতার সাথে সাংবাদিকদের সত্য লেখনী অব্যাহত রাখতে হবে। কোন ব্যক্তি যত বড়ই হোক না কেন, যদি তিনি অপরাধ করেন তবে তার বিরুদ্ধেও সংবাদ করতে হবে।

জেলা পরিষদ চেয়ারম্যান বলেন,জেলার ২৬ লাখ মানুষের সুবিধা অসুবিধা নিয়ে সংবাদক র্মীদের লিখতে হবে। কারো পক্ষে বিপক্ষে নয় সত্যটা তুলে ধরতে হবে। এতে করে দুনিয়ায় কিছু না পেলেও আল্লাহর কাছে তার প্রতিদান পাওয়া যাবে। তিনি বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ভিশন-৪১ নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শুধু কক্সবাজারেই সাড়ে তিন লাখ কোটি টাকার উন্নয়ন কাজ হচ্ছে। তার পরেও কোন কোন মহল বিরূপ প্রচারণা চালিয়ে এই উন্নয়ন ম্লান করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি সাংবাদিকদের এই উন্নয়ন কার্যক্রম নিয়ে বস্তুনি ষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান। পাশা পাশি যে কোন করাপশন নিয়ে সাংবাদিকদের সোচ্ছার ভূমিকা রাখারও আহবান জানান তিনি।
জেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল বুধবার (১৫ ফেব্রুয়ারী) সকালে শহরের অভিজা ত জারা করনভেনশন হলে সাংবাদিক সংসদ কক্সবাজার এর বার্ষিক সাধারণ সভা ও পিকনি কে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে ট্যুরিষ্ট পুলি শের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন বলেন,সাংবাদিকরা জাতির বিবেক। সেই বিবেকবোধ থেকে উন্নয়ন সাংবাদিকতায় এগিয়ে আসতে হবে সকলকে।সাংবাদিক সংসদ কক্সবা জার এর সভাপতি এম.এ আজিজ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্যে রাখেন-প্রবীণ সাংবাদিক এডভোকেট জিএম আশেক উল্লাহ,দৈনিক ইনকিলাবের কক্সবাজার অফিস প্রধান শামসুল হক শারেক, চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার সরওয়ার আজ ম মানিক,দৈনিক হিমছড়ি সম্পাদক হাসানুর রশিদ, দৈনিক বাঁকখালীর সম্পাদক সাইফুল

ইসলাম চৌধুরী,জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য এমআর মাহবুব,দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার শফিউল্লাহ শফি,হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আবু ল কাশেম সিকদার,টুয়াক সভাপতি আনোয়ার কামাল,সী ওয়েলকাম প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক আওয়ামী লীগ নেতা বদরুল হাসান মিলকী,টুয়াক সভাপতি রেজাউল করিম,বাংলা দেশ পরিবেশ আন্দোলন-বাপা কক্সবাজারের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিম ও রিপো র্টাস ইউনিটি কক্সবাজারের সাধারণ সম্পাদক ওসমান গনি।

বক্তব্যে রাখেন-সাংবাদিক সংসদ কক্সবাজার এর সহ-সভাপতি রেজাউল করিম,ছৈয়দ উল্লাহ আজাদ,আমান উল্লাহ,সেলিম উদ্দিন,সাংগঠনি ক সম্পাদক জাহাঙ্গীর আলম শামস্,আবদুল মালেক সিকদার,আমিনুল কবির,আবুল কাশেম প্রমুখ।এতে শিক্ষক,সাংবাদিক,ব্যবসায়ীসহ বিভি ন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বার্ষি ক সাধারণ সভার শুরুতেই বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাংবাদিক সংসদ কক্সবাজার এর সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম। দিন ব্যাপী আয়োজনের মধ্যে ছিল-কথামালা,উপহা র বিতরণ,সাংস্কৃতিক অনুষ্ঠান,খেলাধুলা,র‌্যাফে ল ড্র,পুরস্কার বিতরণ ও ফানুস উত্তোলন।



Our Like Page
Developed by: BD IT HOST