June 27, 2026, 4:54 pm
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিশ্বের দীর্ঘযাত্রার প্রমোদতরি ‘গঙ্গা বিলাস’ এখন ঐতিহাসিক চিলমারী বন্দরে

Reporter Name

কুড়িগ্রাম প্রতিনিধি মোঃশাহজাহান খন্দকার

বিশ্বের দীর্ঘযাত্রার প্রমোদতরি ভারতীয় ‘গঙ্গা বিলাস’ কুড়িগ্রামের চিলমারী নদী বন্দরে নোঙর করেছে। ব্রহ্মপুত্র নদের এই পয়েন্টে নাব্যতা সংকটের কারণে বন্দরের তীরে ভীড়তে না পারায় ব্রহ্মপুত্রের বুকে অবস্থান করছে প্রমোদতরিটি।

জানা যায়, বাহাদুরাবাদ ঘাট থেকে বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় চিলমারী বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে গঙ্গা বিলাস। পরে বিকাল ৪টার দিকে নাব্যতা সংকটে নোঙ্গর করে ব্রক্ষপুত্রের চরে। বৃহ স্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭টায় পর্যটকদের গঙ্গা বিলাস থেকে স্পিড বোটে চিলমারী নদী বন্দরে নিয়ে আসা হয়।

সেখানে জেলা প্রশাসন,উপজেলা পরিষদ, উপজে লা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদে রকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায়,চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান রুকুজ্জামান শাহিন,উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান,চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান,মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম প্রমুখ। বৃহস্পতি

বার সকাল থেকে বিকাল পর্যন্ত প্রমোদতরির বিদেশী পর্যটকরা রংপুর অঞ্চলের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন। দর্শনীয় স্থান পরিদর্শন শেষে আবারও চিলমারী ফিরে গঙ্গা বিলাসে রাত্রি যাপন করবেন। আগামীকাল শুক্রবার সকালে চিলমারী নৌ বন্দর থেকে ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার উদ্দেশ্যে রওনা হবে গঙ্গা বিলাস।

বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়,ভারতের উত্তর প্রদেশের বানারসী থেকে বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত নদী পথে মোট ৩ হাজার ২০০ কিলো মিটার পাড়ি দেবে বিশ্বের সবচেয়ে দীর্ঘযাত্রার প্রমো দতরি গঙ্গা বিলাস। তিনটি ডেকসহ এমভি গঙ্গা বিলাস দৈর্ঘ্যে ৬২ মিটার লম্বা ও প্রস্থে ১২ মিটার। এর ২৮টি বিলাসবহুল কামরায় সুইজা রল্যা ন্ডের ২৭জন এবং জার্মানির ১জন ভ্রমণ করছেন। এই যাত্রা পথে ৫১দিন সময় লাগবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআ ইডব্লিউটিএ)’র দই খাওয়া-চিলমারী নৌরুটের প্রধান পাইলট মাহবুবুর রহমান বলেন,প্রটোকল রুটের নাব্য রক্ষাসহ বন্দর কর্তৃপক্ষ সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে।চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহবু বুর রহমান বলেন,গঙ্গা বিলাস যাত্রারত পর্যটকদের ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করাসহ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST