মোঃ শফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
রাজারহাট উপজেলা প্রশাসন আয়োজিত যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস/২০২৩ উদযাপিত হয়েছে। অনুষ্ঠানের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে উপজেলা পরিষ দের পক্ষে উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি’র মহোদয়ের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয় পরে উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও নূরে তাসনিমে র নেতৃত্বে কর্মকর্তাগণ,সাবেক ডেপুটি কমান্ডার মো: সোলায়মান আলীর নেতৃত্বে বীরমুক্তিযোদ্ধা,ওসি মো: আব্দুল্লাহিল জামানের নেতৃত্বে রাজারহাট থানা পুলিশ,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সাজেদুর রহমান মন্ডল চাঁদ ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো: আবুল কালাম আজাদ-এর নেতৃত্বে
উপজেলা আওয়ামীলীগ,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুমন কুমার রায় ও ছাত্র লীগ নেতা রিয়াজুল ইসলামের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগ,আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের পক্ষে আহ বায়ক ও যুগ্ম আহ্বায়ক,উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো: ওয়াহেদ আলী সরকারের নেতৃত্বে জাতীয়পার্টি,রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, প্রেসক্লাবের সভাপতি এস.এ বাবলু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে প্রেস ক্লাব রাজারহাট, উপজেলা সাবরেজিষ্ট্রার কার্যালয়, দলিল লেখক সমিতি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়,রাজারহাট সদর ইউপি,চাকিরপশার ইউপি,উপজেলা আনসার ভিডি পিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানু ষের ঢল নামে এবং শহীদ মিনার ফুলে ফুলে ছেঁয়ে যায়। এ
রপর শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরি চালনা করেন উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম। শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে শহীদ মিনার পাদ দেশে বক্তব্য দেন- রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে ইউএ নও নূরে তাসনিমের সভাপতিত্বে আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে সুন্দর হাতের লেখা,চিত্রাংকন,কবিতা আবৃত্তি ও দেশাত্ববোধক গান পরিশেষে সকল প্রতিযোগি তায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।