June 10, 2026, 8:50 am
শিরোনামঃ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৪৮ মামলা হালুয়াঘাটে খাল খন কর্মসূচির অগ্রগতি পরিদর্শন করলেন ময়মনসিংহ জেলা প্রশাসক পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকের ওপর হামলা জেল পলাতক ও একাধিক প্রতারণা মামলার আসামিকে গ্রেফতার করেছে সিটিটিসি ময়মনসিংহে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা ময়মনসিংহ সদর সাব রেজিস্ট্রি অফিসে সাক্ষর নকল করা জালিয়াতি চক্রের সদস্য আটক পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন “বিশ্ব পরিবেশ” দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কার্যক্রম উদযাপন *সাংবাদিকদের যোগ্যতা নিয়ে এমপিদের মাথাব্যথা* নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারী সহ মধ্যরাতে আটক বাকেরগঞ্জ উপজেলা সমন্বয়ক (এন সিপি) দানিসুর রহমান লিমন! চাঞ্চল্যের সৃষ্টি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বেতাগীতে ভিটামিন এ ক্যাপসুল খেয়ে ৫ শিশু অসুস্থ

Reporter Name

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার পর ৫ শিশু অসুস্থ হয়েছে বলে এমনই অভিযোগ উঠেছে। অসুস্থ শিশুদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করছে, ভিটামিন ক্যাপসুল খেয়ে শিশু অসুস্থ হওয়ার কোনো কারণ দেখছেন না তারা। তবে এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে,বমি,পাতলা পায়খানা ও জ্বর নিয়ে ১ বছর বয়সী আদিবা আফরিন,দুই বছর বয়সী নুর মোহা ম্মদ,৮ মাস বয়সী হুমাইরা,১০ মাস বয়সী ওমর ফারুক ও দুই বছর বয়সী রহমাতুল্লাহ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে।বুধবার সকালে শিশুদের বাড়ীতে খোজ নিয়ে ও হাসপাতালে গিয়ে দেখা গেছে বর্তামানে তাদের অবস্থার উন্নতি হয়েছে। সোমবার সকালে এ প্লাস ক্যাপসুল খাওয়ার পর রাত থেকেই তাদের বমি শুরু হয়। এদের কয়েকজন বমি করেছে। পাশাপাশি জ্বর ও পাতলা পায়খানাও রয়েছে। হাসপাতালে ভর্তি শিশুদের স্যালাইন দেওয়া হয়।

বেতাগী পৌরসভার ৮ নংওয়ার্ডের অসুস্থ শিশু আদি বা আফরিনের বাবা মো. খোকন সরদার বলেন, টিকা খাওয়ানোর ১ দিন পর তার শিশু অস্থির হয়ে পড়ে। তাৎক্ষনিক ভর্তি করি। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে যাচ্ছে। অসুস্থ শিশু ওমর ফারুকের মা শারমিন বলেন, ‘সোমবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে একটি কেন্দ্রে গিয়ে আমার ছেলেকে এ প্লাস ক্যাপসুল খাওয়াই। এরপর বিকেলে সামান্য জ্ব রের পাশাপাশি হঠাৎ বমি ও পাতলা পায়খানা শুরু হলে সন্ধ্যায় ছেলেকে হাসপাতালে ভর্তি করি। আমা র ভাশুরের ৬ মাস বয়সী মেয়েও একত্রে এ ক্যাপসু ল খেয়েছে,তারও রাতে জ্বর এসেছে। তবে সে বাড়ি তেই রয়েছে।’১০ মাস বয়সী শিশু রহমতুল্লাহ হাওলা দারের মা রেখা বেগম বলেন,সোমবার বেলা ১১টার দিকে কদমতলা ক্লিনিকে নিয়ে গিয়ে আমার ছেলে কে এ প্লাস ক্যাপসুল খাওয়াই। মঙ্গলবার সকাল থেকে ছেলে বমি করা শুরু করে। তারপর ওকে হাসপাতা লে ভর্তি করি।

বেতাগী পৌরসভার বাসিন্দা প্রভাষক মো: হারুন অর রশিদ বলেন, ‘ভিটামিন এ ক্যাপসুল খেয়ে শিশুদের অসুস্থ হওয়ায় খবর শুনে আমরা আতঙ্কের মধ্যে রেেয়ছি। কখন কোন শিশু অসুস্থ হয়ে পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর বলেন,‘কয়েকটি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এখন অনেকটা সুস্থ। ভিটামিন এ ক্যাপসুল খেয়ে শিশু অসুস্থ হওয়ার কোনো কারণ দেখছি না। অতিরিক্ত ক্যাপসুল খেলে কারও কারও বমিভাব অথবা অস্থিরতা হতে পারে বলে তিনি জানান। তবে এটিবিশ^ স্বাস্থ্য সংস্থার পরীক্ষিত একটি ভিটামিন এ ক্যাপসুল। এ ক্যাপসুল গ্রহণের কারণেই যে শিশুরা অসুস্থ হয়েছে তা তিনি নিশ্চিত নন।বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীন বলেন, এতে স্থানীয়দের আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। এনিয়ে শিশুদের যাতে রড় কোন সমস্যা না হয় আমি দেখবো।

মো: খাইরুল ইসলাম মুন্না বেতাগী বরগুনা
০১৭১৬৯৯০৮৫৩



Our Like Page
Developed by: BD IT HOST