June 22, 2026, 8:14 am
শিরোনামঃ
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ কর্তব্যনিষ্ঠা, সাহসিকতা এবং জনহিতকর কাজের স্বীকৃতি হিসেবে ১৫ পুলিশ সদস্য পুরস্কৃত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সেনবাগে চিকিৎসা-সেবা বন্ধ রেখে স্বাস্থ্য কর্মকর্তার যোগদানের এক বছর পূর্তি উদযাপন, তদন্ত কমিটি গঠন

Reporter Name

এমডি ইলিয়াছ সেনবাগ প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ উপজেলা কমপ্লেক্সে এ স্বাস্থ্য সেবা প্রদান বন্ধ রেখে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কর্মস্থলে যোগদানের বর্ষপূর্তি করেছেন চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা।বুধবার (২২ ফেব্রুয়ারী) নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটনা ঘটে। এর ফলে স্বাস্থ্য কমপ্লে ক্সটিতে দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত বর্হিবিভাগে সব ধরণের সেবা প্রদান বন্ধ ছিল।এ সময় অনেক রোগী জরুরী বিভাগসহ বিভিন্ন চিকিৎসকদের কক্ষে র সামনে দাঁড়িয়ে ও বসে থাকতে দেখা যায়। এ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন চিকিৎসা বঞ্চিত রোগীরা।

উদ্ভুত পরিস্থিতিতে বিষয়টি জানার পর জেলা সিভি ল সার্জনের কার্যালয় থেকে দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরি বার পরিকল্পনা কর্মকর্তা মো. সেলিমকে। কমিটিকে বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার।স্বাস্থ্য কমপ্লেক্স সংশ্লিষ্ট সূত্র ও সেবা প্রত্যাশী একাধিক রোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার ছিল সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. মহি বুস ছালাম খাঁনের সেনবাগে স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে যোগদানের এক বছর পূর্তি।এ উপলক্ষে স্বাস্থ্য কম প্লেক্সে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা দুপুরে স্বাস্থ্য কর্ম কর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দিবসটি উদ্যাপন করেন।এ সময় তাঁরা স্বাস্থ্য কর্মকর্তাকে ফুলের তোড়া উপহার দেন। বাসায় থেকে তৈরী করে আনা হয় মিষ্টি,পিঠা,সিঙ্গারাসহ নানা খাবার-দাবার। আর সবাই মিলে কেটে উদ্যাপন করেন স্বাস্থ্য কর্মকর্তার যোগদানের বর্ষপূতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর বারটার দিকে আকস্মি কভাবে স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক ও কর্মক র্তারা নিজ নিজ কক্ষের ভেতরে-বাহিরে রোগীদের রেখে চলে যান স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে।তাঁরা দুপুর প্রায় দেড়টা পর্যন্ত সেখানে উৎসব পালন করেন। এ সময় অনেক রোগী দীর্ঘ সময় অপেক্ষার পর চিকি ৎসা না নিয়ে বাড়ি ফিরে গেছেন। কথা হয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা সেনবাগ পৌরস ভার অর্জুনতলা গ্রামের খাদিজা বেগম বলেন,তিনি দুপুর বারটার দিকে জ্বরে আক্রান্ত তাঁর আট বছরের ছেলে মো. জহিরকে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছি লেন ডাক্তার দেখাতে।দীর্ঘ সময় অপেক্ষা করেন। পরে ডাক্তার না পেয়ে ওষুধের দোকান থেকে ওষুধ কিনে ফিরে যান।চিকিৎসা-সেবা বন্ধ রেখে যোগদা নের বর্ষপূতি পালনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মো. মহিবুস ছালাম খাঁন সবুজ বলেন,এক বছর পূর্তি হয়েছে, এ উপলক্ষে সবাই তাঁর কক্ষে এসেছেন। তবে জরুরী বিভাগসহ কোন বিভাগে চিকিৎসা বন্ধ রাখা হয়নি। চিকিৎসকেরা সবাই নিজ নিজ কর্মস্থলে আছেন। স্বাস্থ্য কমপ্লেক্সে নয়টি সিসি ক্যামরা আছে,সেখানে সব রেকর্ড রয়েছে।

জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার বলেন, চিকি ৎসা-সেবা বন্ধ রেখে উৎসব পালন করার খবর তিনি পেয়েছেন। এটি একটি জঘন্য ঘটনা। তাই তিনি দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। কমিটি বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে তদন্ত করবে ন।কমিটির প্রতিবেদনের ভিক্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST