হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:: উৎসব মুখর পরিবেশে চকরিয়ার বদরখালী বাজার হকার্স ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন সম্পন্ন হয়েছে। সমিতির রেজিষ্ট্রেশন নং ২৫৬৩/২০২১ ৷২৫ ফেব্রুয়ারি (শনিবার) বদরখালী বাজারে হকার্স ব্যব সায়ী কার্যালয়ে সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যাক আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের উপস্থিতিতে এ নির্বাচন সম্পন্ন হয়। এ নির্বাচনকে ঘিরে বদরখালী বাজারের ব্যবসায়ীদের মাজে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছিল।
গণনা শেষে বিকাল ৪টায় ফলাফল ঘোষণা করেন, প্রধান নির্বাচন কর্মকর্তা উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ তাহের,নির্বাচনে হাতি প্রতীকে ২৯ ভোট পেয়ে মোহাম্মদ বাবুল সভাপতি, সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীকে ৬৩ ভোট পেয়ে বশির আলম নির্বাচিত। মোট ভোটার সংখ্যা ৮১জন।সহ-সভাপতি জাহাঙ্গীর আলম,কোষাধ্যক্ষ মাহমুদুল করিম বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত। ৯জন সদস্যের মাঝে ৮ জন নির্বাচিত হলেন যারা,মিরাজ উদ্দিন,মোঃ রিদুয়ান, মোহাম্মদ আব্দুল্লাহ,দিদার আলম,আলা উদ্দিন,মুর শিদুল আলম,নুরুল ইসলাম ও আবু ছৈয়দ।পরে নির্বাচিত নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানী য় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গগন।