July 3, 2026, 5:14 am
শিরোনামঃ
কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ সরকার শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে গুরুত্ব দিচ্ছে – ওয়াহাব আকন্দ এমপি শাহজালালে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে মিললো ১৬০টি স্বর্ণের বার র‍্যাব-১৪-এর অভিযানে ময়মনসিংহের শম্ভুগঞ্জ গোলচত্বরে ভারতীয় পণ্যসহ আটক ২ জন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ফিলিস্তিনে ইসরাইলের চলমান নৃশংসতা ও বসতি সম্প্রসারনে ওআইসিতে বাংলাদেশের গভীর উদ্বেগ প্রকাশ ফারুক আহমেদ চান,সৌদি আরব

Reporter Name

রিয়াদ, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩; মানবিক ও আন্তর্জা তিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিন জনগনের বিরু দ্ধে ইসরায়েলের চলমান নৃশংসতা ও পশ্চিম তীরে ইসরাইলের বসতি সম্প্রসারণ বিষয়ে ইসলামি সহ যোগিতা সংস্থা- ওআইসির বৈঠকে গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ।জেদ্দায় আজ ফিলিস্তিন জনগনের বিরুদ্ধে দখলদার ইসরায়েল কতৃক সংঘটিত অপরাধ বিষয়ে ও আই সির কার্যনি র্বাহী কমিটির সভায় বাংলাদেশের এ উদ্বেগ প্রকাশ করেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যূলেটের কনসাল জেনারেল ও ওআইসি তে বাংলাদেশের বিকল্প স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ নাজমুল হক। সৌদি আরবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশ ছাড়াও তুরস্ক,পাকিস্তান,নাইজার,মউরিতানিয়া,মিশর,ইরাক ,আলজেরিয়া,তিউনিসিয়া,মালয়েশিয়া,লেবানন, ইন্দোনেশিয়া ও মরক্কোর প্রতিনিধিগণ বক্তব্য প্রদান করেন।

কনসাল জেনারেল সভায় বলেন,সম্প্রতি ফিলিস্তিনে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে এবং ফিলিস্তি নের পরিস্থিতি সময়ের সাথে সাথে আরও খারাপ হচ্ছে। গত বছর অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরু জালেম জুড়ে কমপক্ষে ৩০ শিশুসহ ১৭০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। শুধুমাত্র চলতি বছ রে ইসরাইলী হামলায় কমপক্ষে ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।মোহাম্মদ নাজমুল হক সম্প্রতি পশ্চিম তীরে ইসরায়েলের আরও বসতি নির্মান ও সম্প্রসা রন বিষয়ে ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের গভীর হতাশা ও উদ্বেগের বিষয় উল্লেখ করে বলেন, এ ধরণের ইসরায়েলের আগ্রাসন ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে দ্বি-রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।

নাজমুল হক ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ এবং ফিলিস্তিনিদের মাতৃভূমিকে রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহবান জানান।কনসাল জেনারেল ইসরায়েলি বসতি পরিকল্পনা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরি ষদের প্রেসিডেন্টের সম্প্রতি জারি করা বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেন,দখলদার শক্তি-ইসরায়েলকে যেকোনো ধরনের বর্বরতা,নৃশংসতা ও বলপ্রয়োগ থেকে বিরত রাখতে আরো কঠোর সিদ্ধান্ত নিতে আমরা নিরাপত্তা পরিষদের প্রতি আহবান জানাচ্ছি।ক্রমবর্ধমান সহিংসতা কমাতে ফিলিস্তিন ও ইসরায়ে লি কর্মকর্তাদের মধ্যে আলোচনার আয়োজন করায় জর্ডানের প্রশংসা করেন।কনসাল জেনারেল পূর্ব জেরুজালেমের রাজধানী হিসাবে ১৯৬৭ সালের সীমান্তের উপর ভিত্তি করে একটি স্বাধীন স্বদেশ এবং একটি সার্বভৌম এবং কার্যকর ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সভা শেষে একটি যৌথ বিবৃতি গৃহীত হয়।



Our Like Page
Developed by: BD IT HOST