June 24, 2026, 5:17 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নীড়টি সাজানো জন্য তোমার শূন্য পরে আছে– শুধু অভাব ছিল পথিক এবার পূর্ণ হয়ে গেছে।

Reporter Name

কবিতা: নীল স্বপ্নের নীড়
লিখিকা: ইলা ইয়াছমিন

পাঠক: এমডি ইলিয়াছ

  • ভালো লাগার নীল স্বপ্ন
    সে তো হৃদয় ছোঁয়া সাগর তীর,
    মনের গভীরে লালন করি
    সম্ভাবনার সুখের নীড়।

    ইট পাথরের প্রাসাদ
    সে তো অর্থ মোহে তৈরি
    দেখো সুখ সেখানে মরিচিকা
    থাকে আবহাওয়াটাও বৈরি।

মনের প্রেমে ঘরটি দেখো
তালপাতা দিয়ে ছাউনি
ভালবাসা দিয়ে লেপ্টে আছে
রুপেভরা এক তরুনী।

ঘাসে ঘাসে ভরা মেঠো পথে দেখি
এঁকে বেঁকে চলা দূর পথিক,
ক্লান্ত শরীরে পিপাসা মেটাতে
আসবে ছুটে ঘর যেদিক।

  • ডাকব তাকে মধুর সুরে
    দৃষ্টি ফেলে অবিরত,
    এসো পথিক মুগ্ধ হবে
    পাখির গানে মুখরিত।

ঢেউ তোলা মৃদু পানির শব্দ,
মাতাল করা শো শো সুর–
নয়ন তোমার ফেলবে পলক
ক্লান্তি তোমার হবে দূর।

  • নীড়টি সাজানো জন্য তোমার
    শূন্য পরে আছে–
    শুধু অভাব ছিল পথিক এবার
    পূর্ণ হয়ে গেছে।

অনুভবে লয়ে আছি বেচে
মনের মাধুরি মিশে আছো,
ঠিকই আছে স্বভাব তোমার
তবে একটু বদলে গেছো।

  • অনুভূতির বন্ধ দরজাগুলো
    তুমি এসে খুলে দাও।
    অপেক্ষার পাতাগুলো সব
    পুরে ফেলি সুখ দেবো যত চাও।
  • তোমার স্মরণ কালে আমার
    বেড়ে যায় হৃদয় স্পন্দন,
    কাছে নেই তবু কাছেই আছো
    এ এক অটুট বন্ধন।

    মনের খেয়ালে ছোট্ট রাজ্য,
    শান্তি সুখের নীড়,
    নীরব নিথর পাখিদের মেলা
    সেথায় মানুষের নেই ভীড়।

হয় মৃদু ঢেউয়ে পানসী পারাপার
চারদিক সবুজ, ফুলের সুবাস,
এসো নীল স্বপ্নের নীড়ে
দুজন মিলে করবো বসবাস।



Our Like Page
Developed by: BD IT HOST