June 26, 2026, 11:16 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লালমনিরহাট জেলা যুব ফোরামের কমিটি ঘোষণা সভাপতি- শহিদ, সাধারণ সম্পাদক- জামাল

Reporter Name

স্টাফ রিপোর্টারঃ লালমনিরহাটে জেলা যুব ফোরা মের কমিটি গঠন উপলক্ষে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১১ মার্চ) সাড়ে ১১টায় তারুণ্যের আলো যুব কল্যাণ সংস্থার বাস্তবায়নে, ভলান্টিয়ার সার্ভিস ওভার্সিসের সহযোগিতায় সাধারণ পাঠাগারে কর্মশালার মাধ্যমে জেলা যুব ফোরামের কমিটি গঠন করা হয়।

সারপুকুর যুব পাঠাগারের পরিচালক জামাল হোসেনের সঞ্চালনায় তারুণ্যের আলো যুব কল্যাণ সংস্থার সভাপতি শহিদ ইসলাম সুজন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার মামুনুর রশিদ। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ভিএসওর সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন ভলান্টিয়ারী সার্ভিস ওভারসীস (ভিএসও) বাংলাদেশের ইউথ ইনগেজমেন্ট ফোকাল পারসন নাহিদা সুলতানা দীপা।কর্মশালায় কমিটি গঠনের পাশাপাশি জেলা যুব ফোরামের আগামী এক বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

জেলা তথ্য অফিসার মামুনুর রশিদ তার বক্তব্যে বলেন,ভালো জিনিস প্রচার না করাও কিন্তু অপরাধ । আপনার সচেতনতামুলক একটা পোস্টের মাধ্যমেই হাজার হাজার মানুষ উৎসাহী হতে পারে।তিনি আরও বলেন,স্ববিরোধী কাজ করলে কখনোই সমাজে ভালো কাজ করা সম্ভব নয়। বড় পরিসরে স্বেচ্ছাসেবা দিতে হলে স্বেচ্ছাসেবকের পরিধি বড় করতে হবে, তবেই দেশের সর্বত্র স্বেচ্ছাসেবা পৌঁছে দেওয়া সম্ভব।

এসময় রংপুর বিভাগের ভিএসও’র প্রজেক্ট কো-অর্ডিনেটর ইলিয়াছ আলী,পাঁচ উপজেলার যুব সংগঠক,উদ্যোক্তা,সাংবাদিক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।উল্লেখ যে, সভাপতি শহিদ ইসলাম সুজন এবং সাধারন সম্পাদক জামাল হোসেন কে করে ১৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষনা করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST