September 15, 2026, 10:16 am
শিরোনামঃ
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, মামলা ৫ পচা মাংস বিক্রির অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ – ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জঙ্গল সলিমপুর পরিদর্শনে এসেছেন জেলা প্রশাসক ফখরুজ্জামান

Reporter Name

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১০নং সলিমপুর ইউনিয়নস্থ জঙ্গল সলিমপুর ঘিরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৃহৎ পরিকল্পনা রয়েছে। এই এলাকার উন্নয়নে এখানে সাফারি পার্ক,খেলার মাঠ,বার্ডস পার্ক ইত্যাদি নির্মাণের চিন্তাভাবনা চল ছে। তবে সর্বপ্রথম নির্মাণ হবে বার্ডস পার্ক। আগামী মাসেই এখানে নাইট সাফারি পার্কের আদলে বার্ডস পার্ক নির্মাণ শুরু হবে।রবিবার (১২ মার্চ) উপজেলার জঙ্গল সলিমপুর পরিদর্শনকালে চট্টগ্রামের নবাগত জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জা মান একথা বলেন।

চট্টগ্রামে যোগদানের পর এদিন তিনি প্রথমবারের মতো সন্ত্রাসীদের অভয়ারণ্য খ্যাত আলোচিত জঙ্গল সলিমপুর পরিদর্শন করেন। দুপুর ১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত তিনি এখানে অবস্থান করে এলাকা র অবস্থা খতিয়ে দেখেন।এ সময় তিনি বলেন,এখা নে কোন অবৈধ দখলদার থাকবে না। অবৈধভাবে সরকারী জমি দখল,পাহাড় কাটা,সন্ত্রাসী কার্যক্রম এবং মাদক ব্যবসার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনগতভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের যথাযথ নিয়মে পুনর্বা সন করা হবে। তিনি এ এলাকাটিকে সন্ত্রাস ও অবৈ ধ দখলমুক্ত করতে এলাকাবাসীর সহযোগীতা কাম না করেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ,সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান আলহাজ এস এম আল মামুন,সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল আলম, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ তোফায়ে ল আহমেদসহ প্রমুখ।পুলিশ সুপার শফিউল্লাহ বলে ন,আইন-শৃঙ্খলা বিরোধী কার্যকলাপ করে অনেকেই জঙ্গল সলিমপুরে এসে আশ্রয় নেন। এটি আর হতে দেব না। সন্ত্রাসীদের কঠোর হাতে দমন করা হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফু ল আলম বলেন,জেলা প্রশাসক স্যার জঙ্গল সলিম পুরে প্রথমবারের মতো পরিদর্শন করেছেন। স্যারের নির্দেশনা অনুযায়ী আগামী মাসেই নাইট সাফারি পার্কের আদলে বার্ডস পার্কের কাজ শুরু হবে। আর তা হলে এই এলাকাটি আরো অনেক আলোকিত হয়ে উঠবে।পর্যায়ক্রমে সরকারের সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন হলে এলাকাটির যে দুর্নাম ছিলো তা আর থাকবে না।



Our Like Page
Developed by: BD IT HOST