November 25, 2026, 5:41 pm
শিরোনামঃ
নতুন মাত্রা”এরই ধারাবাহিকতায় আজ একনেক (ECNEC)-এ অনুমোদিত সড়ক উন্নয়ন তালিকায় দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে-খাদ্যমন্ত্রী ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ঢাকা জেলার ৯ উইকেটে জয় আগামীকাল মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে দুর্গাপুরে প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২ স্বেচ্ছাসেবক লীগের নেতা নজরুল ইসলামকে গ্রেফতার করেছে ডিবি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ট্রাক চাপায় তরুন সাংবাদিকের মৃত্যু: এটি স্রেফ হত্যাকান্ড

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ভোলা প্রতিনিধি তজুমদ্দিনের তরুন সাংবাদিক শামসুর রহমান শুভ আজ বুধবার (১৫ মার্চ) ভোরে ভোলায় ট্রাক চাপায় মারা গেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) জানাগেছে, নবজাতক সন্তান ও স্ত্রীকে ভোলা সদর হাসপাতালে রেখে রক্তদাতাকে বাড়ি পৌঁছে দিয়ে রাতে ভোলায় হাসপাতালের উদ্দেশ্যে যাওয়ার সময় পিছন দিক থেকে ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে শুভ নিহত হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মনে করে, এটি কোন দূর্ঘটনা নয়; এটি স্রেফ হত্যাকান্ড। বিএমএসএফ ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তাহার নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে।

এটি কোন দূর্ঘটনা নয়; এটি স্রেফ হত্যাকান্ড। পুলিশ পুরো ঘটনাটি আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে তদন্ত করলে বেরিয়ে আসবে। ঘটনাটি উদঘাটনে স্থানীয় সাংবাদিক বন্ধুরা এখনি পাশে দাঁড়াতে পারেন। নয়তো এভাবেই একদিন হয়তো অন্য কাউকে চাপা দিয়ে হত্যা করে পালিয়ে যেতে বাঁধা হয়ে কেউ দাঁড়াবেনা।

মাতৃজগত পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফেরাত কামনা করছি।মাতৃজগত পরিবার শোকাহত। আল্লাহ পাক তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন।



Our Like Page
Developed by: BD IT HOST