November 25, 2026, 6:01 pm
শিরোনামঃ
আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ নতুন মাত্রা”এরই ধারাবাহিকতায় আজ একনেক (ECNEC)-এ অনুমোদিত সড়ক উন্নয়ন তালিকায় দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে-খাদ্যমন্ত্রী ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ঢাকা জেলার ৯ উইকেটে জয় আগামীকাল মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে দুর্গাপুরে প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

খবর মোদের নেশা, পেশা, খবর মোদের কর্ম, সত্য টা মোরা ধরি তুলে, দেখি না কারো ধর্ম

Reporter Name

“আমরা সাংবাদিক”
লেখক মোঃ মাসুদ রানা
পাঠক এমডি ইলিয়াস
হ্যাঁ আমরা সাংবাদিক,
খবরের খোঁজে ছুটে চলি মোরা, দিক থেকে বেদিক।

খবর মোদের নেশা, পেশা, খবর মোদের কর্ম,
সত্য টা মোরা ধরি তুলে, দেখি না কারো ধর্ম।

আসুক যতোই ঘাত-প্রতিঘাত, থামবো না মোরা কবু,
দেখলে অন্যায় চলবে কলম,পাশে যদি থাকেন প্রভু।

দেশ ও দশের সেবায় মোরা ছুটে চলি অবিরাম,
বন্ধুর চেয়ে শত্রু বেশি, সাথে আছে বদনাম।

প্রতিনিয়ত হুমকিতে মোদের, ভাঙ্গে রাতের ঘুম,
নিউজ টা কারো বিপক্ষে গেলে, পড়ে মামলার ধুম।

মামলা হামলায় জর্জরিত, সাংবাদিকের জীবন,
দেশের সেবা করেও তারা হয় না কারো আপন।

বিনে পয়সায় দিনেরাতে ছুটে চলে যারা,
সাংবাদিক যে তাদেরই নাম,দেশের বিবেক তারা।

দুর্নীতিবাজ লুটেরাদের খুলে দিলে মুখোশ,
সাংবাদিক যে, হয় সাংঘাতিক! বলে তাদের খামোশ।

চাঁদাবাজির তকমা জোটে খবর তুলে ধরলে,
খুশিতে নাচে লুটেরার দল, কোনো সাংবাদিক মরলে।

রাষ্ট্রের বিবেক হয়েও তারা পায়না-কো সুবিধা,
সবার ভালো চেয়ে যায় তবু, পেটে নিয়ে আপন খিদা।

মৃত্যুর ঝুঁকি নিয়েও তারা, ছড়ায় সত্যের বাণী,
আধাঁর শেষে আসবে আলো,আমরা সবাই জানি।

যতোই বলো সাংঘাতিক ভাই, হবো না মোরা রাগ,
সত্য লিখন চলবে মোদের, বিধি না দেয় যদি ডাক।



Our Like Page
Developed by: BD IT HOST