November 25, 2026, 6:08 pm
শিরোনামঃ
আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ নতুন মাত্রা”এরই ধারাবাহিকতায় আজ একনেক (ECNEC)-এ অনুমোদিত সড়ক উন্নয়ন তালিকায় দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে-খাদ্যমন্ত্রী ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ঢাকা জেলার ৯ উইকেটে জয় আগামীকাল মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে দুর্গাপুরে প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নলছিটিতে গনহত্যা দিবসে স্মৃতিচারণ ও আলোচনা সভা

Reporter Name

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষে গনহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে শনিবার সকালে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা নাহিদ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান।

সভায় আরও বক্তব্য রাখেন,নলছিটি পৌর মেয়র বীরমুক্তি যোদ্ধা আ. ওয়াহেদ খান,নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান,সহকারী অধ্যাপক ও সাংবাদি ক মেসবাহ উদ্দিন খান রতন,যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার,বীরমুক্তিযোদ্ধা শেখ হাবিবুর রহমান প্রমুখ।সভা শেষে ২৫ শে মার্চ ভয়াল রাতে নিহতদের স্মরণে দোয়া মোনাজাত করা হয়। সভা সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন।



Our Like Page
Developed by: BD IT HOST