September 15, 2026, 11:50 am
শিরোনামঃ
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, মামলা ৫ পচা মাংস বিক্রির অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ – ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সুখের আশায় জীবন ফাঁসায় লাখো প্রবাসীর দল, তবুও তারা হাল ছাড়ে না মনে রেখে শক্তি বল

Reporter Name

কবিতা – প্রবাসের মাটি
লেখক – মো: মাসুদ রানা

পাঠক – এমডি ইলিয়াছ

  • প্রবাসের মাটি হয়েছে ঘাঁটি
    দেশকে করেছি পর,
    সুখ নামের ঐ পাখি টির আশায়
    ছেড়েছি আপন ঘর।

ছেড়েছি আমি মা-বাবাকে,
ছেড়েছি বন্ধু ভাই,
প্রবাসের বুকে তাদের মতো
আপন তো কেউ নাই!

  • ত্বক্ত রোদে আপন বোধে
    ছুটে চলি আমি একা,
    মরুর বুকে পাইনি আজ ও
    সুখ পাখি টির দেখা।

সুখের আশায় জীবন ফাঁসায়
লাখো প্রবাসীর দল,
তবুও তারা হাল ছাড়ে না
মনে রেখে শক্তি বল।

  • সফল হয়েই ফিরবো বাড়ী
    এই সংকল্প নিয়ে,
    শত প্রবাসীর দিন কেটে যায়
    বিদেশ বিভূঁইয়ে গিয়ে।

হয়তো কেউ পায় সফলতা
কেউ-বা হারায় সব,
প্রবাসের বুকে সব ভাই কে
ভালো রেখো তুমি রব।



Our Like Page
Developed by: BD IT HOST