June 27, 2026, 8:56 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রামে ছিনতাইকারী অটোরিকশা উদ্ধার সহ ৩ জন গ্রেফতার

Reporter Name

খালেদা পারভীন ভুরুঙ্গামারী প্রতিনিধিঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ‘স্মার্ট বাংলাদেশ ২০৪১’ রূপকল্প বাস্তবায়নের প্রত্যয়ে ‘স্মার্ট পুলিশ’ অভিপ্রায়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ পুলিশ।একটি জ্ঞানভিত্তিক অর্থ নীতি,একটি উদ্ভাবনী জাতি এবং একটি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সমাজের জন্য টেকসই নিরাপত্তা ও শান্তি সুনিশ্চিত করতে দিবারাত্র নিরবিচ্ছিন্নভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। সেই অনুযায়ী গত ২৯ অক্টোবর ২০২২ অপরাধীরা যাত্রীবেশে জেলা পরিষদ মার্কেটের সামন হতে বেলগাছা ইউনিয়নের নীলকণ্ঠ গ্রামের রুহুল আমিনের অটো উলিপুর যাওয়ার জন্য রিজার্ভ নেয়।

পরে তারা অটো চালক রুহুল আমিন এর সাথে মিষ্টি কথা বার্তা বলে ঘনিষ্ঠতা বাড়িয়ে কৌশলে বিভিন্ন স্থানে ঘুরিয়ে কুড়িগ্রাম থানাধীন যতিনেরহাট এলাকায় নিয়ে আসে। পরে অপরাধীরা টাকা নেয়ার কথা বলে অটো চালক রুহুল আমিনকে অটো নিকট থেকে সরানোর নিমিত্ত্বে প্রতারণা আশ্রয় নিয়ে কৌশলে পাশের চায়ের দোকানে নিয়ে গিয়ে প্রতারণা মূলক ভাবে অটোটি আত্মসাৎ করে। এ ঘটনায় সূত্রে বর্ণিত মামলাটি রুজু করা হয়। পরবর্তীতে মামলাটির তদন্তকারী অফিসার এসআই (নিঃ) মোঃ আব্দুল কাদের মামলার রহস্য উদ্ঘাটনের জন্য তথ্য উপাত্ত সংগ্রহ করতে থাকেন, পাশাপাশি কুড়িগ্রাম থানার একটি চৌকশ টিমে সাহায্যে লালমনিরহাট সদরের রামজীবন এলাকার আজি জুল ইসলাম (৩২) কে লালমনিরহাট থানার বড়বাড়ী এলা কা হতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আজিজুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে চক্রের আরো সদস্যদের সনাক্ত করা হয় এবং পরবর্তীতে কুড়িগ্রাম থানার টিম ভূরুঙ্গামারী থানাধীন চর ভূরুঙ্গামারী এলাকা থেকে গত ১০ এপ্রিল ২০২৩ তারিখ ভোর বেলা চক্রের অপর সদস্য ভূরুঙ্গামারী ইসলাম পুরের শফিউল আলম (৩০), খলিলুর রহমান (৩৯) দ্বয়কে গ্রেফতার করে তাদের হেফাজত থেকে ৪টি চোরাই অটোরিক্সা উদ্ধার করা হয়।কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার বলেন, অটো ছিনতাইয়ের ঘটনায় জরিত যেই থাকুক না কেনো তাদের আইনের আওতায় আনতে বদ্ধপরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।



Our Like Page
Developed by: BD IT HOST