July 2, 2026, 10:42 pm
শিরোনামঃ
কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ সরকার শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে গুরুত্ব দিচ্ছে – ওয়াহাব আকন্দ এমপি শাহজালালে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে মিললো ১৬০টি স্বর্ণের বার র‍্যাব-১৪-এর অভিযানে ময়মনসিংহের শম্ভুগঞ্জ গোলচত্বরে ভারতীয় পণ্যসহ আটক ২ জন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

অগ্নিকাণ্ডের পেছনে কোন নাশকতা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে: ডিএমপি কমিশনার

Reporter Name

প্রথম বাংলা – ঢাকা শহরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পেছনে কোন নাশকতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম। আজ দুপুর নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম তদারকি করেন ও বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।উল্লেখ্য, আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করেছে।

রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ডিএমপি আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালনের পাশাপাশি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মালামাল, কাপড়-চোপড় নিজের কাঁধে বহন করে উদ্ধারের কাজে অংশগ্রহণ করেছে।এছাড়াও আশপাশ এলাকার যানজট নিয়ন্ত্রণে ও ফায়ার সার্ভিসের গাড়ির দ্রুত গমনাগমন নিশ্চিতে কাজ করছে ডিএমপির ট্রাফিক পুলিশ। উৎসুক জনতা যেন ভিড় করে ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাজে ব্যাঘাত সৃষ্টি করতে না পারে সে জন্যও নিরলসভাবে দায়িত্ব পালন করছে ডিএমপি।



Our Like Page
Developed by: BD IT HOST