June 29, 2026, 9:42 am
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রধানমন্ত্রীর ঈদ উপহারে আশ্রয়ণ প্রকল্পবাসীদের মুখে হাসির ঝলক

Reporter Name

প্রথম বাংলা – এই ঈদ উপহার পেয়ে এখন বাচ্চাকাচ্চা নিয়ে খেতে পারব। এটা না পেলে কি করতাম জানিনা।’ কথাগুলো বলছিলেন ঠাকুরগাঁওয়ের হরিপুর প্রকল্পে বসবা স করা এক নারী। তার হাতে ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া ঈদ উপহার। শুধু ওই নারী নন,এমনভাবে ঈদ উপহার পেয়েছেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের ভবলা পুকুর এলাকায় হরিপুরে আশ্রয়ণ প্রকল্পের দুইশ জন সুবিধাভোগী উপহার পেয়ে হাসির ঝলকে আলোর ছটা ছড়িয়েছেন তারা।

গতকাল শনিবার ১৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এসব উপহার বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় উপহার বিতরণ করা হচ্ছে এমন খবর পেয়ে এসেছিলেন আশ্রয়ণ প্রকল্পের এক বাসিন্দা। তিনি বলেন, ‘ঈদের আগে হঠাৎ করে উপহার পাব, সেটা কোনোভাবেই চিন্তা করিনি। ত্রাণ পেয়ে আমার পরানে পানি এসেছে। ভীষণ উপকার হয়েছে।’

আরেক গৃহবধূ বলেন, ‘অসুস্থ থাকায় কিছুদিন আয় রোজগার নেই। চিনি-সেমাই কেনার মতো সামর্থ্য ছিল না। এরমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেওয়া উপহার পেলাম। এবার ঈদের মুরগি, পোলাও ও সেমাই রান্না করে খেতে পারবো। এই উপহার সামগ্রী দেখলেই পরিবারের সদস্যরা খুবই খুশি হবেন।’

এর আগে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় উপহার সামগ্রী দেওয়ার কথা জানান। তিনি বলেন, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের ঈদকে আরও সুন্দর করতেই এই প্রয়াস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই বলে দিয়েছেন দরিদ্রদের সহায়তা করতে। সেজন্যই সকলকে উপহার দেওয়া হলো।

এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন। উপহার সামগ্রী বিতরণে ঠাকুরগাঁও জেলা ও হরিপুর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST