June 26, 2026, 5:09 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিরামপুরে দিওড় ইউনিয়নে রাস্তা সিসি ঢালাই কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান আব্দুল মালেক

Reporter Name

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে দিওড় ইউনিয়নের উদ্যোগে ও (এলজিএসপি) উন্নয়ন সহায়তায় উপজেলার বিরামপুর-বেপারীটোলা সড়ক থেকে আব্দুল গণির বাড়ি পর্যন্ত রাস্তার সিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।আজ (২৭ এপ্রিল) বৃহস্পতিবার দুপুর ১২টায় দিওড় ইউনিয়নের হল্লাখুর গ্রামে রাস্তার সিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল।এই রাস্তাটির নির্মাণ কাজটি শেষ হলে বর্ষার সময় একটু বৃষ্টি-কাদায় এ এলাকার সকল মানুষের দীর্ঘদিনের যাতায়াত ব্যবস্থার যে সমস্যা ছিলো তা সমাধান হবে বলে জানান গ্রামবাসী।

এসময় ইউপি সদস্য মুক্তার হোসেন,আজগর আলী, আজ গর আলী (২),রবিউল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য ফেন্সিয়ারা বেগম,আরিফুন্নাহ বেগম,এলাকার সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ,গ্রামবাসীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জানতে চাইলে, চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার কল্যাণে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে গ্রাম হবে শহর এবং উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে দেশ, এগিয়ে যাবো আমরা। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার দিওড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিরামপুর-বেপারীটোলা সড়ক থেকে আব্দুল গণির বাড়ি পর্যন্ত ৪.৫৩,১০০ টাকা ব্যয়ে ১২৮ মিটার সিসি রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। তিনি আরও বলেন, হল্লাখুর গ্রামবাসীরা এই রাস্তা পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং মাননীয় জাতীয় সংসদ সদস্য দিনাজপুর-৬ শিবলী সাদিক (এমপি) মহোদয়কে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন।



Our Like Page
Developed by: BD IT HOST