May 26, 2026, 2:12 pm
শিরোনামঃ
“বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ শম্ভুগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জুট মিল পুনঃসচলের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী শরীফুল আলম “শেখ হাসিনা বীরের বেশে খুব দ্রুত দেশে ফিরবেন,যেকোনো সময় মাঠে নামার ডাক আসতে পারে”-আয়মান হোসেন অপু কক্সবাজারে মেম্বার লিয়াকত আলীকে হামলা করে দুর্বৃত্তরা বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নতুন কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি মনোনীত ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পুলিশি নিরাপত্তা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত দুর্নীতিবাজদের ছাড় নয় : মহাপরিচালক খাদ্য অধিদপ্তর : দুই কর্মকর্তা প্রত্যাহার শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে কয়রায় বন্ধুসভার মানববন্ধন নির্ভীক সংবাদ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বেতাগীতে সড়ক নিরাপদ রাখার দাবীতে এনসিটিএফ’র স্মারকলিপি প্রদান

Reporter Name

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে সড়ক নিরাপদ রাখার দাবিতে শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন ট্যাস্কফোর্স এনসিটিএফ’র উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।সোমবার (২ মে) বেলা ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার মো. সুহৃদ সালেহীন এর কাছে স্মারকলিপি প্রদান করেন এনসিটিএফ সভাপতি মোঃ খায়রুল ইসলাম মুন্না।

এ সময়ে উপস্থিত ছিলেন বেতাগী প্রেসক্লাবে সভাপতি সাইদুল ইসলাম মন্টু,বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর সালাম সিদ্দিকী, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মো. শামীম সিকদার, এনসিটিএফ’র সহ-সভাপতি মো. ইমরান হোসেন, যুগ্ম সম্পাদক সুমন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. হাসান মাহামুদ পিয়লা, শিশু সাংসদ আরিফুল ইসলাম মান্না, সদস্য সাইফুল ইসলাম রিয়াজ, মো. ইমাম প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চলমান এসএসসি ও সমমান দাখিল পরীক্ষা প্রথম দিনে সড়ক দুর্ঘটনায় অবিভাবক সহ ৬জন পরীক্ষার্থী মোকামিয়া বিদ্যালয় থেকে বেতাগী সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র আসার সময় অবৈধ ট্রলি ও ইট বোঝাই ট্রাকের ধাক্কায় পরীক্ষার্থীদের বহন করা আটো রিকশা উল্টে যায়া এতো অবিভাবক সহ ৬ পরিক্ষার্থী আহত হয় এর মধ্যে ২ জন গুরুতর আহত। পরবর্তী পরীক্ষাগুলোতে শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সড়কে অবৈধ ও ভারী যানবাহন চলাচলা সীমিত রাখার দাবী করা হয়।
তাদের সুপারিশের মধ্যে রয়েছে পরীক্ষা শুরু হওয়ার দুই ঘণ্টা আগে অর্থাৎ সকাল ৮ টা থেকে ১০ টা এবং দুপুর ১ টা থেকে আড়াইটা পর্যন্ত সকল প্রকার অবৈধ ও মালবাহী যানবাহন চলাচল সীমিত করা। এ সময় পুলিশ টহল জোরদার করা। প্রয়োজনে অভিযান পরিচালনা করা।

স্মারকলিপি গ্রহণ করে উপজেলা নির্বাহি অফিসার সুহৃদ সালেহীন বলেন,এটি সময় উপযোগী দাবি, আমি আপনাদের সাথে একমত, বিষয় যে আমি গুরুত্বসহকারে দেখব এবং শিগ্রহী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST