June 30, 2026, 3:39 pm
শিরোনামঃ
সকল পুলিশ সদস্যকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করতে হবে: পুলিশ সুপার ময়মনসিংহ কক্সবাজার বাস টার্মিনালে এক কলেজ ছাত্রের মৃত্যু লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ ১০ মাধ্যমিক বিদ্যালয়ের তালিকা প্রকাশ,স্ব মহিমার শীর্ষে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় জাজিরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ উর্দ্ধতন কর্তৃপক্ষ জানেন কি? ইসলামপুর খাদ্য গুদামে অনিয়ম ও দুর্নীতি র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উদযাপন করা হলো বিডিক্লিন জাজিরার শত তম ইভেন্ট

Reporter Name

রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)

শরীয়তপুর জাজিরা উপজেলার বিডিক্লিন নামক স্বেচ্ছাসে বী সংগঠনের শত তম ইভেন্ট উদযাপন ও সদস্য সম্মেলন উপলক্ষে জাজিরা উপজেলা শিল্পকলা একাডেমীতে দিনব্যাপী সভার আয়োজন করা হয় শনিবার (১৩ মে) সকাল ১০ টা এ অনুষ্ঠান শুরু হয়।

বিডিক্লিনের এই আয়োজনে উপস্থিত ছিলেন বিডিক্লিন কেন্দ্রীয় শাখার উপ প্রধান সমন্বয়ক জহিরুল ইসলাম রবি,ঢাকা বিভাগীয় অতিরিক্ত সমন্বয়ক বিডি ক্লিন মানিক গঞ্জের মোঃ শাকিল,বিডিক্লিন সোনারগাঁও শাখার সমন্বয়ক কামরুল জামান রানা এবং তার টিমের সদস্যবৃন্দ,মাদারী পুর জেলা টিমের সহ সমন্বায়ক সিফাত মাহামুদ ও তার টিমের সদস্যবৃন্দ এবং বিডিক্লিন জাজিরার উপদেষ্টা গণ এবং নিরাপদ সড়ক চাই জাজিরা,ব্লাড ব্যাংক জাজিরা,ব্লাড রিজার্ভ জাজিরা,জাজিরা গোপালচন্দ্র ভট্টাচার্য বিজ্ঞান ক্লাব ,পাঞ্জেরী সহ আরও বেশ কয়েকটি জাজিরাস্থ সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ।এসময়ে তারা বিডিক্লিন জাজিরার একশত ইভেন্ট সম্পন্ন উপলক্ষে শুভেচ্ছা মূলক বক্তব্য দিয়ে আয়োজন শুরু করেন।

২০১৯ সালের ৩ সেপ্টেম্বর জাজিরা উপজেলায় শুরু হয় বিডি ক্লিনের পদযাত্রা। যা মূলত বিডি ক্লিন এর প্রতিষ্ঠাতা ফরিদ উদ্দীনের হাত ধরে ২০১৬ সালের ৩ জুন ঢাকা জেলার ৪ জন সদস্যের হাত ধরে যাত্রা হয়েছিলো।এরপর থেকে ধীরেধীরে এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সংখ্যা বাড়তে থাকে ও ছড়িয়ে পরে বিভিন্ন জেলায়।বর্তমানে বিডি ক্লিন ৫৪ টি জেলা এবং ১৩৫ টি উপজেলায় এর টিম রয়েছে।বিডি ক্লিনের জাজিরা উপজেলা শাখার সমন্বয়ক রুবেল মাদবর বলেন,বিডি ক্লিন একজন নাগরিককে সুনা গরিক হতে উদ্ভুদ্ধ করে এবং একই সাথে বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন ও জিবানু মুক্ত দেশ হিসেবে গড়ে তোলার সপ্ন দেখে এবং সে লক্ষে কাজ করে।

এ আয়োজন নিয়ে শরীয়তপুর জেলা সমন্বায়ক পলাশ খাঁন জানায়,বিডিক্লিন জাজিরা শরীয়তপুরের মধ্যে সবচেয়ে সচল ও পরিচ্ছন্ন টিম। আগামীতে শরীয়তপুরের অন্যান্য উপজেলা গুলোও এমনি করে এগিয়ে যাবে এবং এমনি করেই শরীয়তপুরকে আমরা খুব দ্রুত দেশের প্রথম পরিচ্ছন্ন জেলা হিসেবে গড়ে তুলতে পারব।



Our Like Page
Developed by: BD IT HOST