June 30, 2026, 2:51 pm
শিরোনামঃ
কক্সবাজার বাস টার্মিনালে এক কলেজ ছাত্রের মৃত্যু লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ ১০ মাধ্যমিক বিদ্যালয়ের তালিকা প্রকাশ,স্ব মহিমার শীর্ষে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় জাজিরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ উর্দ্ধতন কর্তৃপক্ষ জানেন কি? ইসলামপুর খাদ্য গুদামে অনিয়ম ও দুর্নীতি র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কক্সবাজার বাস টার্মিনালে এক কলেজ ছাত্রের মৃত্যু

Reporter Name

ইকরামুল হক বিশেষ প্রতিনিধ:

কক্সবাজার বাস টার্মিনাল সংলগ্ন উপজেলা বাজারের সামনে বাসের ধাক্কায় ওবায়দুল হাসান শিহাদ (২৪) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ জুন) রাত আনুমানিক ৯টার দিকে কক্সবাজার-ইদগাঁও সড়কে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার জন্য চালককে দায়ি করা হচ্ছে রাতদিন ঝড়ে ভিজে রোদের শুকিয়ে কঠোর পরিশ্রম করে চালক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছেন তবু কিছু চালকদের অসতর্কতার কারনে কক্সবাজার চট্টগ্রাম হাইওয়ে সড়কে সড়ক দুর্ঘটনায়
নিহত হচ্ছে জিহাদের মত অনেক জীবন বিস্তারিত জানতে গিয়ে জানাযায় রামু কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং মনুরীপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে। মাত্র কয়েক মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই যুবকের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিহাদ উত্তর দিক্কুল কামারবাড়ি এলাকা থেকে নিজের একটি ভ্যানগাড়ি চালিয়ে আসছিলেন। এ সময় কক্সবাজার-ইদগাঁও সড়কে চলাচলকারী ‘কক্স ট্রাভেলস’ পরিবহনের একটি দ্রুতগতির বাস (নম্বর: কক্সবাজার-জ-১১-০৩৬৭) ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। বাসের তীব্র ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান। স্থানীয় জনতা তাকে রক্তাক্ত অবস্থায় দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

সড়ক দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে সেটিকে সড়ক থেকে আটক করতে সক্ষম হন। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসের চালককে নিজেদের হেফাজতে নেয় এবং দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, পড়াশোনার পাশাপাশি শিহাদ পরিবারের ব্যবসায়িক কাজেও নিয়মিত সহযোগিতা করতেন। বুধবার (১ জুলাই) সকাল ১০টায় জানারঘোনা কুতুবদিয়া পাড়ায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, দুর্ঘটনায় নিহত পরিবারের পক্ষ থেকে এখনও কোন মামলা করা হয়নি তবে ওই গাড়ির ড্রাইভার ও গাড়ি পুলিশের হেফাজতে আছে।



Our Like Page
Developed by: BD IT HOST