April 21, 2026, 9:00 am
শিরোনামঃ
ঢাকার ৭ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক শান্তিপূর্ণ পরীক্ষা নিশ্চিত করতে ডিএমপির কড়া বিধিনিষেধ, যা যা জানা প্রয়োজন তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জন গ্রেফতার সম্মিলিত প্রচেষ্টাই পারে পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে আরও শক্তিশালী করতে : আইজিপি অনলাইনে আয়ের প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন টুপামারী জিয়া পুকুর পাড়ে দর্শনার্থীদের ভিড় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত বাকৃবিতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ জামালপুরে মেলান্দহে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মন্জুরুল কবির মঞ্জ সিএনজি স্ট্যান্ডে চাঁদা নিয়ে দ্বন্দ্ব, ময়মনসিংহে শ্রমিক দলের দু’পক্ষের সংঘর্ষ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহী রেডা’র পক্ষ জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচছা প্রদান

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক শামীম আহমেদদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রিয়েল স্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশন, (রেডা) রাজশাহী’র নেতৃবৃন্দ।সোমবার (১৫ মে ) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক শামীম আহমেদকে রেড়া’ রাজশাহীর সভাপতি তৌফিকুর রহমান লাবলু ও সাধারন সম্পাদক মিজানুর রহমান কাজী ফুলেল শুভেচ্ছা ও ক্রেস প্রদান করেন। এই সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক উপস্থিত ছিলেন।

রেডা’র নেতৃবৃন্দ জেলা প্রশাসকের আন্তরিকতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।একই সঙ্গে রাজশাহী জেলার উন্নয়ন আন্ত র্জাতিক পর্যায়ে ছড়িয়ে দিতে রেডা’র পাশে থাকার কথা তুলে ধরেন।নেতৃবৃন্দ আরো বলেন, অক্লান্ত পরিশ্রম, সততা আর নিষ্ঠার সঙ্গে আমরা রাজশাহীকে একটি আন্তর্জাতিক মানের সুন্দর নগরী গড়ে তুলতে চেষ্টা করছি।

আমরা দেশকে ভালোবাসি, রাজশাহীবাসীকে ভালোবাসী। রাজশাহীর উন্নয়নে সর্বদা চেষ্টা করি। সেই লক্ষে ‘রেডা’ কাজ করছে আর করেই যাবে। রেডা’র মাধ্যমে অনেক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এই কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। রাজশাহীকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতেও কাজ করছে রেডা বলে উল্লেখ করেন নেতৃবৃন্দ।
জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, একটি সুন্দর পরিকল্পিত নগরায়ন সৃষ্টিতে রিয়েল স্টেট ব্যবসায়ীদের ভুমিকা অনেক বেশি। তাঁরা চাইলেই একটি আধুনিক বিশ্ব মানের নগরী উপহার দিতে পারেন। এসময় তিনি রেডা’র পাশে থাকার কথা বলেন। তবে আপনাদের কাছে অনুরোধ এই নগরীর সুনাম অক্ষুন্ন রেখে পরিকল্পিত নগরায়ন সৃষ্টি করবেন।

এ সময় রেডা’র অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি এ্যাড. এরশাদ আলী ঈশা, সাংগঠনিক সম্পাদক মেজবা উল বারি সওদাগর, কোষাধ্যক্ষ আশিকুর রহমান, প্রচার সম্পাদক আক্তারুল হুদা রুমেল, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, আইনশৃংখলা সম্পাদক আ.জ.ম ওয়ালিউল্লাহ বাপন প্রমুখ।



Our Like Page
Developed by: BD IT HOST