November 25, 2026, 9:21 pm
শিরোনামঃ
আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ নতুন মাত্রা”এরই ধারাবাহিকতায় আজ একনেক (ECNEC)-এ অনুমোদিত সড়ক উন্নয়ন তালিকায় দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে-খাদ্যমন্ত্রী ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ঢাকা জেলার ৯ উইকেটে জয় আগামীকাল মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে দুর্গাপুরে প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লালমনিরহাটের কৃতি সন্তান ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক জহির উদ্দিন আহমেদ আর নেই

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

লালমনিরহাট গর্বিত সন্তান জেলার সর্বজন শ্রদ্ধেয় ভাষা সৈনিক ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক জহির উদ্দিন আহমেদ আজ ১৯ মে সন্ধ্যায় ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহ… রাজিউন)।

তিনি লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নওদাবস গ্রামে ২৩ মার্চ ১৯৩৫ সালে জম্মগ্রহণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৮ বছর। তাঁর পিতা-আলিম উদ্দিন মন্ডল ও মাতা- জহিরন নেছা। তিনি ১৯৫২ সালে লালমনিরহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে অধ্যায়ন করার সময় ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন। তিনি লালমনিরহাটে ভাষা সংগ্রাম পরিষদ গঠন হলে সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি হরতালের সমর্থনে স্কুলের ছাত্রদের বাড়ি পাঠিয়ে দেন। পুলিশ তাঁকে গ্রেফতার করার চেষ্টা করেন।

তখন তিনি কৌশলে পালিয়ে যায় পরবর্তী সময়ে পুলিশ ভাষা সংগ্রাম পরিষদের সভাপতি হওয়ার অপরাধে তাঁকে গ্রেফতার করে। ভাষা সৈনিক জহির আহমেদ এর মৃত্যুতে বাংলাদেশ প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।



Our Like Page
Developed by: BD IT HOST