June 15, 2026, 8:28 am
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে ৭২ ঘণ্টা যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

 আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচন। এ উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় ৭২ ঘণ্টার জন্য বিভিন্ন যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১৫ জুন) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার (১৯ জুন) মধ্যরাত থেকে বুধবার (২১ জুন) মধ্যরাত পর্যন্ত শহরে মোটরসাইকেল,ট্রাক,বাস ,মাইক্রোবাস, জীপ,পিকআপ,কার এবং ইজিবাইক চলাচল করতে পারবে না। পরিস্থিতি বিবেচনায় স্থানীয় কর্তৃপক্ষ এসব যানবাহনের বাইরেও যে কোনও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে।

তবে, নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট ও দেশি-বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিলযোগ্য হবে।

এছাড়া, দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জরুরি পণ্য পরিবহন এবং জরুরি সেবাদানে নিয়োজিতদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।



Our Like Page
Developed by: BD IT HOST