November 25, 2026, 10:51 pm
শিরোনামঃ
আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ নতুন মাত্রা”এরই ধারাবাহিকতায় আজ একনেক (ECNEC)-এ অনুমোদিত সড়ক উন্নয়ন তালিকায় দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে-খাদ্যমন্ত্রী ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ঢাকা জেলার ৯ উইকেটে জয় আগামীকাল মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে দুর্গাপুরে প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

উলিপুরে প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুল হাফিজ বাচ্চা মিয়ার ২৮ তম মৃত্যুবার্ষিকী পালন

Reporter Name

মোঃশাহজাহান খন্দকার

কুড়িগ্রামের উলিপুর উপজেলার প্রয়াত আওয়ামী লীগ নেতা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বিশ্বস্ত সহচর আব্দুল হাফিজ বাচ্চা মিয়ার ২৮ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

২৭ জুন ২০২৩ মঙ্গলবার উপজেলা প্রেসক্লাব উলিপুর হলরূমে দুপুর ২ ঘটিকায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান লিটনের সভাপতিত্বে মরহুম আব্দুল হাফিজ বাচ্চা মিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কুড়িগ্রাম মহকুমা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, আব্দুল হাফিজ বাচ্চা মিয়া ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে, ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তার নেতৃত্বে রৌমারী থানার দৈ খাওয়া মুক্তিযোদ্ধা ক্যাম্প স্থাপিত হয়। তিনি ১৯৭৪ সালে আওয়ামীলীগ উলিপুর থানা শাখার সভাপতি,

১৯৭৬ সালে কুড়িগ্রাম মহকুমা শাখার সভাপতি ও রংপুর জেলা শাখার সহ সভাপতি নির্বাচিত হন। তিনি মুজিব নগর সরকারের কাষ্টমস অফিসার ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবু র রহমান তাকে খুবই ভালোবাসতেন এবং উত্তরবঙ্গের রাজনৈতিক কর্মসূচিতে সফরসঙ্গী করতেন। এছাড়াও তার ঘনিষ্ট রাজনৈতিক বন্ধু ছিলেন,সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী, মরহুম আব্দুর রাজ্জাক প্রমুখ।

এসময় উপস্হিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সময়ের আলোর সাংবাদিক সাহেব আলী মন্ডল,মানবকন্ঠের সাংবাদিক নুরবক্ত আলী,নাগরিক ভাবনার স্টাফ রিপোর্টার মোহাইমিনুল ইসলাম,মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পত্রিকার কুড়িগ্রাম প্রতিনিধি মোঃশাহজাহান খন্দকার,শীর্ষ সংবাদ ডট কম এর স্টাফ রিপোর্টার রোকন মিয়া,সাপ্তাহিক ধ্রুববাণীর সংবাদদাতা মোখলেছুর রহমান সহ উপজেলা প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ ।



Our Like Page
Developed by: BD IT HOST