August 6, 2026, 11:25 pm
শিরোনামঃ
সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ একযোগে ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব, ২ জনের পদোন্নতি নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসককে বরখাস্ত নিবন্ধন বাতিল ৫৭ লাখ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে সমানভাবে তল্লাশির নির্দেশ রায়পুরে আওয়ামীলীগ নেতা পেয়ার আলী ও মামুন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী মামলায় জেলহাজতে প্রেরন ছাত্রীঅশ্লীল বার্তা-ছবি পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি,থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন গ্লোবাল বাংলাদেশী অ্যালায়েন্স (জিবিএ) সাংবাদিক সম্মেলনে নির্বাহী নেতৃত্ব পুনর্গঠন গণতান্ত্রিক গঠনতন্ত্র প্রণয়নেরঅঙ্গীকার কালিয়াকৈরে তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলা, আহত ২
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাসিক মেয়র লিটন সহ ওয়ার্ড কাউন্সিলরের শপথ গ্রহণ অনুষ্ঠিত

Reporter Name

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন শপথ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ের শাপলা হলে এক অনুষ্ঠানে রাসিক মেয়রকে শপথ পাঠ করান।

পরে রাজশাহী সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ডেও ৩০ জন নবনির্বাচিত কাউন্সিলর এবং ১০ সংরক্ষিত নারী আসনের কাউন্সিলররাও একই স্থানে শপথ নেন। সোমবার ০৩ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম। এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য মঞ্চে উপস্থিত ছিলেন।গত ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ১৬০,২৯০ ভোটে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুর্শিদ আলম মাত্র ১৩,৪৮৩ ভোট পান।শপথ গ্রহণকারী কাউন্সিলরা হলেন,১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী,২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম,৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম,৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান,৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নূরুজ্জামান,৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম খান,৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান,

১০নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস আলী সরদার,১১নং ওয়ার্ড কাউন্সিলর আবু বাক্কার কিনু, ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন,১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার,১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান,১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ,১৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত আলী শাহু,১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম,১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল হক,২০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রবিউল ইসলাম,২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম,২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার,২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী,২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী,

২৫নং ওয়ার্ড কাউন্সিলর আলিফ-আল-মাহামুদ লুকেন, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আকতারুজ্জামান, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান,২৮নং ওয়ার্ড কাউ ন্সিলর আশরাফুল হাসান (বাচ্চু),২৯নং ওয়ার্ড কাউন্সিলর জাহের হোসেন,৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দীন ,১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন,২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসাঃ শিউলি,৩নং সংর ক্ষিত আসনের কাউন্সিলর সেবুন নেসা,৪নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আলতাফুন নেছা,৫নং সংরক্ষিত আসনের কাউন্সিলর সামসুন নাহার,৬নং সংরক্ষিত আসনে র কাউন্সিলর মমতাজ মহল,৭নং সংরক্ষিত আসনের কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরিকা,৮নং সংরক্ষিত আসনের কাউন্সিলর নাদিরা বেগম,৯নং সংরক্ষিত আসনের কাউন্সিলর ফেরদৌসী,১০নং সংরক্ষিত আসনের কাউন্সিলর সুলতানা রাজিয়া।



Our Like Page
Developed by: BD IT HOST