May 31, 2026, 12:39 pm
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগি ব্যবস্থা নিতে রাসিককে চিঠি

Reporter Name

 

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে আশঙ্কাজনকভাবে ডেঙ্গু রোগী বাড়ছে। এভাবে রোগী বাড়তে থাকলে তাদের সেবা দেওয়া দুরূহ হয়ে যাবে। এ কথা জানিয়ে জরুরি ভিত্তিতে সচেতনতা বাড়ানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে চিঠি দিয়েছেন- রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক।

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সর্বশেষ ২৪ ঘণ্টার ডেঙ্গু রিপোর্টে বলা হয়েছে-এ হাসপাতালে নতুন করে আরও সাতজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এরই মধ্যে রাজশাহীতেও মিলেছে ভয়ংকর এডিস মশার লার্ভা। সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আছেন ১৭ জন ডেঙ্গু রোগী।

আগে থেকে চিকিৎসা নিচ্ছিলেন ১৪ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে চারজন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তাই নতুন ও পুরোনো রোগী মিলিয়ে রামেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ( ৩০ নং ওয়ার্ড) এখন মোট ১৭ জন রোগী ভর্তি আছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক জরুরি বার্তা দিয়ে এ চিঠি রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে পাঠিয়েছে।

হাসপাতাল পরিচালকের ওই চিঠিতে বলা হয়েছে-‘উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ১৫ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত ৫৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। ভর্তিকৃত ডেঙ্গু রোগীদের মধ্যে ৪৯ জন ডেঙ্গু রোগীই ঢাকা ভ্রমণকারী। অবশিষ্ট ৪ জন ঢাকা ভ্রমণ করেননি। ওই হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড প্রস্তুত করে ডেঙ্গু রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাসহ যথাযথ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। জটিল ডেঙ্গু রোগীদের জন্য আইসিইউসহ অন্যান্য চিকিৎসা সেবাও প্রস্তুত রয়েছে।

রাজশাহীতে ডেঙ্গু রোগ শুরু হয়েছে যা পরবর্তীতে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা জানি ডেঙ্গু এডিস মশাবাহিত রোগ যা নির্মূল বা নিয়ন্ত্রণ করা সম্ভব। রাজশাহীতে ডেঙ্গু রোগ অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়লে ওই হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা কষ্টকর হয়ে পড়বে। বিষয়টি বিবেচনা করে জরুরি ভিত্তিতে মশক নিয়ন্ত্রণ জন সচেতনতা সৃষ্টি করতে হবে অন্যান্য কার্যক্রম গ্রহণ করে ডেঙ্গু রোগ প্রতিরোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ জানান, এতদিন ডেঙ্গু আক্রান্ত রোগীদের বেশিরভাগই ঢাকার ছিলেন। তাদের কেউ ঢাকায় থাকতেন আবার কারও কারও ঢাকা ভ্রমণের হিস্ট্রি ছিল৷ কিন্তু হালে রাজশাহীতে আক্রান্ত ডেঙ্গু রোগীও ভর্তি হচ্ছেন। তাই বিষয়টি উদ্বেগজনকই বটে। এ হারে ডেঙ্গু রোগী বাড়লে তা সামাল দেওয়া দুরূহ হয়ে পড়বে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় এখনই সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে হবে। এজন্যই রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএফএম আঞ্জুমান আরা বেগম বলেন, রামেক হাসপাতাল পরিচালকের চিঠি আমি এখনও হাতে পাইনি। তবে রাজশাহীতে ডেঙ্গু নেই। যে কয়েকজন রোগী ভর্তি আছেন তারা সবাই ঢাকার বা ঢাকা ফেরত। রাজশাহীর ৩-৪ জন রোগীর কথা বলা হচ্ছে। তবে দুইজন ছাড়া অন্যরা বাইরের বলেই জানি। আর ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় রাসিক শুরু থেকে তৎপর রয়েছে রয়েছে।

এরই মধ্যে ৩০টি ওয়ার্ডের সচিব, মশক পরিদর্শক ও সুপারভাইজারদের নিয়ে সভা করা হয়েছে। ওয়ার্ডে ওয়ার্ডে ডেঙ্গুর ব্যাপারে মহানগরবাসীকে সতর্ক করতে অ্যাডভোকেসি সভা করা হচ্ছে।

প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলছে। নিজেকে ও পরিবারের সবাইকে ডেঙ্গু থেকে নিরাপদে রাখতে প্রয়োজন সর্তকতা। তাই ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়গুলো মেনে চলুন এবং সুস্থ থাকুন।



Our Like Page
Developed by: BD IT HOST