July 7, 2026, 9:34 am
শিরোনামঃ
ম্যানেজ মানির নামে প্রকল্পে ১২–১৪ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগ, জাজিরার পিআইওকে ঘিরে তোলপাড় রাজারহাটের বুদ্ধি”প্রতিবন্ধী আরিফুল ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যুবরণ করেন বৃহত্তর নোয়াখালী-লক্ষ্মীপুরের কৃতি সন্তান ইকবাল হোসেন ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি’ মুক্তিযুদ্ধ পরিবারে পক্ষে থেকে শুভেচ্ছা  বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতার প্রতীক: ওমর ফারুক বাপ্পী অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়, সতর্ক করল এনবিআর কক্সবাজার জেলায় পাহাড় ধসে নিহতের সংখ্যা ৯ লক্ষ্মীপুরে গ্রাম আদালতে শ্রেষ্ঠত্ব অর্জনে নয়ন বেগমকে সংবর্ধনা ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

তারুণ্যের আধুনিকতার মডেল শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী

Reporter Name

মোঃ তপু শেখ গোপালগঞ্জ

১৯৪৯ সালের ৫ আগস্ট
গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে পিতা শেখ মুজিবুর রহমান ও মাতা শেখ ফজিলাতুন্নেছার কোল আলো করে জন্ম নেয় তাদের জ্যেষ্ঠ পুত্র। পাঁচ ভাইবোনের মধ্যে দ্বিতীয় তিনি। বিএফ শাহীন স্কুল থেকে ম্যাট্রিক, ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

মাত্র ২৬ বছরের এক জীবন সুদর্শন, একহারা লম্বা গড়ন। গভীর স্বপ্নময় চোখ, সদা হাস্যজ্বল। পিতার আদর্শে আলোকিত হয়ে যোগ দেন ছাত্রলীগে। সক্রিয় অংশগ্রহণ করেন ৬ দফা ও ১১ দফা আন্দোলন এবং ’৬৯-এর গণ অভ্যুত্থানে। বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতার সন্তান তিনি, জন্ম থেকেই নেতৃত্বগুণ তাঁর ধমনীতে।

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে ছাত্রসমাজকে সংগঠিত করে হাতিয়ার তুলে নিয়ে দেশমাতৃকাকে মুক্ত করার লক্ষে সক্রিয় যুদ্ধে অংশগ্রহণ করেন। সংগঠিত করেন স্বাধীন বাংলা ফুটবল দলকে। শুধু খেলাধুলা নয়- সঙ্গীত,বিতর্ক,অভিনয়,উপস্থিত বক্তৃতা থেকে শুরু করে কোথায় ছিলেন না তিনি? সাংস্কৃতিক অঙ্গনেও ছিল তাঁর সফল পদচারণা।

তারুণ্যের প্রতিটি গুণাবলী যার মাঝে ছিল বিদ্যমান, তিনি সৃষ্টি আর শুদ্ধতার এক নাম- শেখ কামাল। জন্মদিনে তাঁর প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।



Our Like Page
Developed by: BD IT HOST