July 4, 2026, 5:18 am
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শিবচর থানার অভিযানে ৩৪ কেজি গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ীকে আটক

Reporter Name

মীর ইমরান-মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম,বিপি এম(বার) পিপিএম এর দিক নির্দেশনায় শিবচর থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক টিম এসআই (নিঃ) মোস্তফা কামাল, এএসআই (নিঃ) শহিদুল ইসলাম,সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে।পাঁচ্চর বাস স্ট্যান্ডে মাদক ব্যবসায়ী শিবচরের বিভিন্ন স্থানে গাঁজা বিক্রির জন্য গাঁজা নিয়ে আসবে।পাচ্চর বাসস্টান্ডে আরিফ খান (২৮),পিতা-মৃত আব্দুর রশিদ খান,সাং-গোবরদিয়া,থানা-বাগেরহাট সদর,জেলা- বাগেরহাটকে আটক করে।

আরিফ খানের সাথে থাকা অপর অজ্ঞতনামা আসামী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আরিফ খানের সাথে থাকা ৪টি ব্যাগ তল্লাশি করে গাঁজার দৃশ্য দেখতে পেয়ে কর্তব্যরত পুলিশ ব্যাগ গুলো উপস্থিত জনতার সামনে জব্দ করে।
জব্দকৃত ৪টি ব্যাগ খুলে দেখা যায় যে,সেখানে বাদামী রংয়ের স্কচটেপ দিয়ে মোড়ানো মোট ৮টি প্যাকেটে ৩৪ (চৌত্রিশ) কেজি গাঁজা রয়েছে।
যার বর্তমান বাজার মূল্য ৬,৮০,০০০/- (ছয় লক্ষ আশি হাজার) টাকা।

এ বিষয়ে মাদারীপুর সার্কেল ( শিবচর) মোঃ আনিসুর রহমান বলেন আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জেলার বাহিরে থেকে মাদকের বড় একটি চালান শিবচর আসবে, আমরা গোপন পাচ্চর বাসস্টান্ডে অপেক্ষা করি এর পর আরিফ খান নামের ব্যক্তিকে চারটি ব্যাক নিয়ে উপস্থিত দেখে আমরা তল্লাশি করা তাকে তার সাথে থাকা চারটি ব্যাক থেকে ৩৪ কেজি গাঁজা জব্দ করা।
আটকৃত আসামি আরিফ খানের সাথে থাকা পলাতক অজ্ঞাতনামা আসামীকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST