June 28, 2026, 5:53 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ভালুকায় বন বিভাগের জমি দখল করে নির্মান করছে বিভিন্ন স্থাপনা

Reporter Name

প্রথম বাংলা – , ময়মনসিংহের ভালুকা রেঞ্জের হবিরবাড়ী বিটের বিট কর্মকর্তা হিসেবে আশরাফুল আলম যোগদানে র পর স্থানীয় প্রভাবশালী,বনখেকো ও বনভুমি জবরদখল কারীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেন। এরপর তাদের কাছ থেকে গোপনে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা।আশরাফুল আলম প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকায় তাঁর বিরুদ্ধে মুখ খোলার সাহস পাচ্ছেনা কেউই।

স্থানীয়দের দাবি, বিট কর্মকর্তা আশরাফুল আলম ও রেঞ্জ কর্মকর্তা হারুন অর রশিদ এই দুইজনে মিলে সিন্ডিকেট তৈরি করে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা। হবির বাড়ির এই দুই কর্তাকে টাকা না দিয়ে একটা ঘরও নির্মাণ করা সম্ভব নয়।হবিরবাড়ী মৌজার ১৯ নং দাগে টিনের বেড়া দিয়ে ভিতরে বহুতল ভবন নির্মাণের কাজ করছিলেন এ টায়ার নামে একটি শিল্প প্রতিষ্ঠান। বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের পর বর্তমানে কাজ বন্ধ রয়েছে।
এছাড়াও অভিযোগ রয়েছে, একই দাগে হামিদ গ্রুপ শত কোটি টাকা মূল্যের ১০ একর বনভূমি বেদখল করেছে। এছাড়াও ঝালপাজা রোডে ১৮৫ নং দাগে রিপন খান, ৭৭৮ দাগে মোবারক হোসেন, জালাল উদ্দিন, ১১০ দাগে চানু মিয়া, শহিদ, হারুন নির্মাণ করছেন বসত বাড়ী ও মার্কেট।

অপরদিকে কাদিগড় বিটের আওতায় পাড়াগাঁও মৌজার ২৯০ ও ২২৭ নং দাগে লাউতি খালের পাড়ে এক্সিলেন্ট সি রামিক্স এন্ড টাইলস কোম্পানী প্রায় সাড়ে ৯ একর বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণ করেছে। একই মৌজার ৪৮৩ নং দাগে কয়েক কোটি টাকা মূল্যের বনভূমি দখলে নিয়ে সিমানা প্রাচীর নির্মাণ করছে ডিবিএল নামক একটি কোম্পানী। উপজেলার গৌরিপুর এলাকায় বনবিভাগের কয়েক কোটি টাকা মূল্যের বনভুমি দখলে নিয়েছে ফিনিক্স নামের একটি প্রতিষ্ঠান।



Our Like Page
Developed by: BD IT HOST