June 6, 2026, 10:33 am
শিরোনামঃ
কালিয়াকৈরে বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানবিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে উখিয়া থানায় বিজিবির অভিযানে ইয়াবা সহ একজন আটক চকরিয়া-সাব হেডিংঃ স্থানীয় অভিযোগে আশ্রয়দাতা ও প্রভাবশালীদের সম্পৃক্ততা ঘিরে চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে আসামি না পেয়ে ছাগল বিক্রির টাকা নিয়ে গেলেন এসআই বদলির পরও চট্টগ্রাম ছাড়েননি সার্ভেয়ার আবু ইউসুফ, নেপথ্যে কোটি টাকার সিন্ডিকেট! যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা : ওসি আল মামুন বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, স্বামী ঢাবি শিক্ষক মুশতাক ইবনে আইয়ুব সাংবাদিকদের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী শান্তিপূর্ণ ও নিরাপদ ঢাকা গড়তে বিশেষ অভিযান অব্যাহত থাকবে: ডিএমপি কমিশনার ওসি শিবিরুল ইসলামের নেতৃত্বে অভিযান, ময়মনসিংহে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রায়পুর উপজেলা প্রশাসনের জাতীয় শোক দিবস পালন

Reporter Name

পীরজাদা মোঃ মাসুদ হোসাইনঃ

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ পালন উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, রায়পুর, লক্ষ্মীপুর এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রশাসন, রায়পুর কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, মাননীয় সংসদ সদস্য, লক্ষ্মীপুর-০২। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব অঞ্জন দাশ, উপজেলা নির্বাহী অফিসার, রায়পুর, লক্ষ্মীপুর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন রায়পুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও রায়পুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মামুনুর রশীদ, রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাট, রায়পুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট রাসেল ইকবাল, রায়পুর উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, রায়পুর থানার অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া, রায়পুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও রায়পুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া প্রমূখ।



Our Like Page
Developed by: BD IT HOST