June 4, 2026, 3:07 pm
শিরোনামঃ
যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই : ডিসি ময়মনসিংহ মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিবির পুলিশের বিশেষ টহল নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু”
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কুড়িগ্রামের রাজারহাটে ৪৮-তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম ষ্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সুর্যোদয়ের সাথে সাথে অত্র উপজেলার সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির জনকের ম্যুরালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ, থানা পুলিশ, বীরমুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠন,ফায়ার সার্ভিস,

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ম,জেলা পরিষদ সদস্য,রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়,প্রেসক্লাব রাজারহাট ও চাকিরপশার ইউনিয়ন পরিষদ পুস্পস্তবক অর্পণ করেন। এরপর উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিমের সভাপতিত্বে এবং উপজেলা সহকারি কমিশনার(ভূমি) এবিএম আরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাও য়ার্দ্দী বাপ্পি মহোদয় তিনি ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওসি আব্দুল্লাহিল জামান, বীরমুক্তিযোদ্ধা শষীমোহন রায়,

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আরিফুল আলম, চাকির পশার ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস ছালাম ও প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ। আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ৬ জন বেকার যুবককের মাঝে ৪লাখ টাকার যুব ঋনের চেক বিতরণ করা হয়। অপরদিকে রাজারহাট উপজেলা আওয়ামীলীগ আয়োজিত অস্থায়ী দলীয় কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা আওয়ামীলী গের সভাপতি আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহসভাপতি আবুল কাশেম মোল্লা, সাজেদুর রহমান মন্ডল চাঁদ,উপজেলা যুবলীগ নেতা কুমোদ রঞ্জন সরকার ছামিউল ইসলাম,

মোঃ শফিকুল ইসলাম স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক তৌহিদুর রহমান, যুগ্ম আহবায়ক জাহানুর আলম সোহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন কুমার রায় সাধারণ প্রমূখ। শেষে দোয়া-মাহফিল ও হতদরিদ্রদের মাঝে কাঙ্গালীভোজ বিতরণ করা হয়। এর আগে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ সহ সকল নেতৃবৃন্দ একটি শোক র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।



Our Like Page
Developed by: BD IT HOST