July 6, 2026, 3:10 pm
শিরোনামঃ
অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়, সতর্ক করল এনবিআর কক্সবাজার জেলায় পাহাড় ধসে নিহতের সংখ্যা ৯ লক্ষ্মীপুরে গ্রাম আদালতে শ্রেষ্ঠত্ব অর্জনে নয়ন বেগমকে সংবর্ধনা ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে আরএমপি’র সহকারী পুলিশ কমিশনারের বিদায় সংবর্ধনা

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত সহকারী পুলিশ কমিশনার মো: আরিফুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। আজ ৭ সেপ্টেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ অপরাহ্ণে আরএমপি সদর দপ্তরে।আরএমপি’র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার মহোদয় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায় অতিথি’র হাতে শুভেচ্ছা স্মারক ও উপহার তুলে দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ কমিশনার মহোদয় বিদায়ী কর্মক র্তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং নতুন কর্মস্থলেও সাফল্যের ধারা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিদায়ী কর্মকর্তার সাথে কাজের অনুভূতি ব্যক্ত করে স্মৃতিচারণ করেন এবং বিদায়ী কর্মকর্তা আরএমপিতে চাকরিকালীন স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার) ও উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীন-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।



Our Like Page
Developed by: BD IT HOST