November 25, 2026, 8:41 pm
শিরোনামঃ
আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ নতুন মাত্রা”এরই ধারাবাহিকতায় আজ একনেক (ECNEC)-এ অনুমোদিত সড়ক উন্নয়ন তালিকায় দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে-খাদ্যমন্ত্রী ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ঢাকা জেলার ৯ উইকেটে জয় আগামীকাল মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে দুর্গাপুরে প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশে যুক্ত হলো স্মার্ট ফুড ক্যারিয়ার ভ্যান

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদস্যদের খাবার সরবরাহে র জন্য আরএমপিতে যুক্ত হলো ‘স্মার্ট ফুড ক্যারিয়ারভ্যান’ প্রথমবারের মত। অদ্য ২৪ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে র বিবার সকাল ১১:৩০ টায় আরএমপি পুলিশ লাইন্সে আর এমপি’র পুলিশ সদস্যদের খাদ্য বহনের জন্য ‘স্মার্ট ফুড ক্যারিয়ার ভ্যান’-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে আরএমপি’র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ‘স্মার্ট ফুড ক্যারিয়ার ভ্যান’-এর উদ্বোধন করেন।

এসময় পুলিশ কমিশনার বলেন,স্মার্ট ফুড ক্যারিয়ার ভ্যান-এর মাধ্যমে এখন হতে নগরীর বিভিন্ন স্থানে আরএমপির পুলিশ সদস্যরা তাদের ডিউটি পোস্টে গরম ও মান সম্মত খাবার পাবেন। ফলে পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি পাবে তিনি আরও বলেন,খুব শিঘ্রই স্মার্ট কিচেন চালু করা হবে, সেখানে সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করা হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার যোগদানের পর হতে ম হানগর পুলিশের সার্বিক কল্যাণে নানাবিধ পদক্ষেপ নিয়ে ছেন।সর্বাগ্রে তিনি ফোর্সের খাবারের মান উন্নয়নে উদ্যোগ গ্রহণ করেন এবং ফোর্সের মেসের পরিবেশ ও খাবারের মানের দিকে মনোনিবেশ করেন।তিনি খাবার মেন্যু মানস ম্মত করার নির্দেশ প্রদান করেন।পুলিশ কমিশনার অনুধাব ন করেন ডিউটিরত পুলিশ সদস্যদের খাবার পরিবহন ও প রিবেশনের প্রচলিত পদ্ধতি যথেষ্ট আধুনিক ও মানসম্মত নয়।ফলে তিনি একটি ‘স্মার্ট ফুড ক্যারিয়ার ভ্যান’চালু করা র উদ্যোগ গ্রহণ করেন। যে সকল অফিসার ও ফোর্স মে ট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে ডিউটিতে নিয়োজিত থে কে খাবার গ্রহণ করেন তারা এই সুবিধার আওতায় আসবে ন। স্মার্ট ফুড ক্যারিয়ার ভ্যানে খাবার যেমন গরম থাকবে তেমনি খাবারের মান অটুট থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীনসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।



Our Like Page
Developed by: BD IT HOST