November 25, 2026, 7:37 pm
শিরোনামঃ
আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ নতুন মাত্রা”এরই ধারাবাহিকতায় আজ একনেক (ECNEC)-এ অনুমোদিত সড়ক উন্নয়ন তালিকায় দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে-খাদ্যমন্ত্রী ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ঢাকা জেলার ৯ উইকেটে জয় আগামীকাল মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে দুর্গাপুরে প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাকেরগঞ্জ উপজেলা জুড়ে এমপি রতনার সারদীয় শুভেচ্ছা বিনিময় অসংখ্য মন্দির পরিদর্শন

Reporter Name

নিজস্ব প্রতিবেদক :- বাকেরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলা জুড়ে ৭৬ টি মন্দির নবসাজে দৃশ্যমান। এবারের আবহাওয়া ও আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় সবদিক থেকেই পরিপূর্ণ উৎসব মূখোর পরিবেশ বিরাজ করছে।

এমন পরিস্থিতিতে নানান সাংস্কৃতিক ও নাচ গানের অনুষ্ঠানের পাশাপাশি রাজনৈতিক নেতাদের আগমন বক্তৃতা বিবৃতিতে মন্ডুপ স্থল হয়ে উঠছে আরো উৎসব মূখোর। বসে নেই স্থানীয় প্রশাসন ও ক্ষমতাশীন দলের এমপি মন্ত্রীরা। তেমনি পূজা শুরু থেকেই মাঠ পর্যায় পরিস্থিতি পরিদর্শনে বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন বরিশাল – ৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনা,

ইতিপূর্বে ব্যাক্তিগত তহবিল থেকে পূজা মন্ডুপ গুলোকে দিয়েছেন ৫ লক্ষ টাকার অনুদান সহায়তা, তারপরও মন্ডুপে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষন করে সন্তুষ্ট হয়ে দিয়েছেন বিশেষ অনুদান সহায়তা ও নানান উন্নয়ন মূলক প্রতিশ্রুতি।তিনি আসন্ন নির্বাচনে অংশ নিতে সকলের আশির্বাদ কামনা করার পাশাপাশি। সকল সম্পাদয়কে নিজ নিজ ধর্ম নিবিঘ্নে পালনের জন্য তারপক্ষ থেকে সব রকমের সহায়তার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, উপজেলা সহকারী কমিশনার( ভুমি) সানজিদা রিকতা, অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, অধ্যপক বিপ্লব মিত্র, অধ্যপক শহিদুল ইসলাম সহ উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও সমার্থকরা।



Our Like Page
Developed by: BD IT HOST