September 21, 2026, 1:13 am
শিরোনামঃ
মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী মধুপুরের পালবাড়ীতে আরিফের বিরুদ্ধে জমি দখলসহ নানা অভিযোগ, তদন্তের দাবি দ্বীনের খেদমত ও মানবিক সেবা’: সারাদেশে শাখা বিস্তারের ঘোষণা দিলেন ইমাম-মুয়াজ্জিন পরিষদ রাজধানী থেকে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি ঢাকার কেরানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছ সাংবাদিক কী? গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে রেখে মাকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যানের ইন্তেকাল করেছে

Reporter Name

মো: নজরুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহা. সাদেক কুরাইশী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

মঙ্গলবার (২৪ অক্টোবর) অনুমানিক সকাল ১১টায় ঢাকা উত্তরা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পথে বুকে ব্যথা অনুভব করলে তাকে লুবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়।

তিনি বলেন, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হতে পারে। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং জেলা আওয়ামীলীগের পক্ষে থেকে তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে।

মৃত্যুকালে তিনি তার স্ত্রী ও ২কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে যান।

এদিকে তার মৃত্যুতে ঠাকুরগাঁও – ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও – ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম সহ দলীয় নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।

আগামীকাল বুধবার (২৫ অক্টোবর) সকাল ১১ টায় ইসলাম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেন যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আ স ম গোলাম ফারুক রুবেল।



Our Like Page
Developed by: BD IT HOST