August 5, 2026, 6:06 pm
শিরোনামঃ
চাকরির প্রলোভনে ফাঁকা চেক-স্ট্যাম্প নেওয়ার অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযান সন্ত্রাস ও চাঁদাবাজীর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন, গাজীপুর ১ আসনের এমপি মজিবুর রহমান দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ ১৫ টাকা কেজির চাল পাচ্ছেন ৫৫ লাখ কার্ডধারী: খাদ্য মন্ত্রণালয় রাজারহাটে লাইসেন্স বিহীন জবাই খানায় মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিপুরে ভূমি অফিসের নায়েব সহ চারজন সাময়িক বরখাস্ত খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা’ সাংবাদিক তথ্য চাইলে সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন ​ লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধে’লাঠির আঘাতে একজন নিহত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে ভারতীয় নাগরিকের মৃত্যু

Reporter Name

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীতে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে পবিত্র সিংহ (৪০) নামে ভারতীয় এক নাগরিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুরের নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তিনি মারা যান। পবিত্র সিংহ ভারতের মাদলা জেলার হবিপুর থানার মধ্যম কেন্দুয়া আইহো গ্রামের মৃত হরি গোপাল সিংহের ছেলে।

রাজশাহী নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পবিত্র সিংহ ১৭ অক্টোবর রাজশাহী নগরীর কুমারপাড়া এলকার তার আত্মীয় অলোক কুমারের বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার রাতে বুকে ব্যথা নিয়ে রাজপাড়া থানার লক্ষ্মীপুরের নিউ লাইফ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মারা যান পবিত্র সিংহ।

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধারের পর রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST