May 26, 2026, 1:30 am
শিরোনামঃ
ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ শম্ভুগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জুট মিল পুনঃসচলের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী শরীফুল আলম “শেখ হাসিনা বীরের বেশে খুব দ্রুত দেশে ফিরবেন,যেকোনো সময় মাঠে নামার ডাক আসতে পারে”-আয়মান হোসেন অপু কক্সবাজারে মেম্বার লিয়াকত আলীকে হামলা করে দুর্বৃত্তরা বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নতুন কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি মনোনীত ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পুলিশি নিরাপত্তা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত দুর্নীতিবাজদের ছাড় নয় : মহাপরিচালক খাদ্য অধিদপ্তর : দুই কর্মকর্তা প্রত্যাহার শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে কয়রায় বন্ধুসভার মানববন্ধন নির্ভীক সংবাদ চর রমনি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মহি উদ্দিন জনির মতবিনিময়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

অকৃতজ্ঞ মানুষ থেকে দুরে থাকুন

Reporter Name

✍️খান মাহাদী

অকৃতজ্ঞ মানুষগুলোর জীবন যতই ভালো যাক না কেনো তারা কখনই খুশি হতে পারেনা। জীবনে যতই প্রাপ্তি আসুক না কেনো তাদের চাহিদার সীমা থাকে না। তারা সবসময়ই কোনো না কোনো কিছুর অর্জনের চেষ্টায় মত্ত। জীবনে সফল হওয়া অদম্য চেষ্টা থাকা সাধারণত ভালো দিক। তবে আপনার যা আছে সেটুকুর মূল্যায়ন না করা, সেগুলোর জন্য কৃতজ্ঞ না হওয়া কখনই ভালো দিক নয়।
এই মানুষগুলো অন্যের প্রাপ্তিগুলো যখন দেখে, তখন তা নিজের জন্য আশা করা শুরু করে। তবে সেটা অনুপ্রেরণার দৃষ্টিতে নয়। তারা নিজের জীবনকে সবসময় অন্যের সঙ্গে তুলনা করে। ‘অন্যের কি আছে যা আমার নেই’ এই হিংসায় তারা নিমজ্জিত থাকে, তবে ‘আমার যা কিছু অন্যের নেই’ সেদিকে কৃতজ্ঞা নেই।

অকৃতজ্ঞ মানুষগুলো খুব সহজেই রেগে যায়। অনেকদিন আগের ঘটা কোনো ঘটনা নিয়ে তারা ক্ষোভ পুষে রাখে। আবার এই মুহূর্তে কিছু একটা ঘটছে যা তার অপছন্দ সেটাও তার মেজাজ বিগড়ে দিতে পারে।

তাদের চাওয়ার শেষ নেই: বেশিরভাগ মানুষই অন্যের কাছে কোনো কিছু চাইতে কুন্ঠাবোধ করে। তবে অকৃতজ্ঞ মানুষগুলোর এই সমস্যা নেই। তারা খুব সহজেই অন্যের কাছে কিছু চাইতে পারে। আর তাদের চাওয়ার কোনো শেষ নেই। সবসময়ই তাদের কিছু না কিছু প্রয়োজন। তাদের ধারণা আপনার সহযোগিতা তাদের পাওনা, তাই এর জন্য আপনাকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই। তারা হয়ত আপনার জন্য একবার ভালো কিছু করেছিল, এখন আপনার কাছ থেকে ১০টি উপকার সে নেবে।

আর আপনি যদি কোনো কারণে তাদের উপকার বা সাহায্য করতে না পারেন, তবে তা সে যেমন ভুলবে না, তেমনি আপনাকেও ভুলে যেতে দেবেনা।

অকৃতজ্ঞতা থেকেই তৈরি হয় স্বার্থপরতা। অন্যরা তাদের জন্য এটা ওটা করবে এটাই তাদের কাছে স্বাভাবিক ঘটনা হওয়ায় সেই উপকারগুলো করতে অন্যের কতটুকু ত্যাগ স্বীকার করতে হচ্ছে সেদিকে তাদের নজর থাকে না। কারণ সেটা তাদের মাথা ব্যথার কারণ হতে পারে না কখনই।

নিজের প্রয়োজন ছাড়া অন্যের জন্য সময় নেই: এই মানুষগুলো তখনই কারও সঙ্গে যোগাযোগ করে যখন ওই ব্যক্তির কাছ থেকে তার কিছু একটা দরকার। শুধুই গল্প করার জন্য, একসঙ্গে সময় কাটানোর জন্য তারা কারও সঙ্গে দেখা করে না। এমনকি মেসেজ দিয়ে খোঁজ নেওয়ারও তারা প্রয়োজন মনে করে না। তাদের ধারণা আপনাকে সবসময়ই তারা পাশে পাবে।
: তারা ভুক্তভোগী হওয়ার অভিনয় করে। চিন্তাধারায় অকৃতজ্ঞ মানুষগুলো নিজেদের সবসময়ই ভুক্তভোগী মনে করে। তারাই পৃথিবীতে সবচাইতে কষ্টে আছে। আপনি যদি কোনো কিছু নিয়ে অভিযোগ করেন, তারা অনেকগুলো এমন উদাহরণ তুলে ধরবে যেখানে তাদের পরিস্থিতি আরও খারাপ ছিল। আর আপনি যদি সেসময় তাদের সহানুভূতি কিংবা সমাধানের পথ দেখান সেটাও তারা আমলে নেবে না

অকৃতজ্ঞ মানুষ যে কারও জীবনে নেতিবাচক প্রভাব রাখে। । আপনি যদি বেশিরভাগ সময় এরকম মানুষের সঙ্গে সময় কাটান তবে জীবন হয়ে উঠতে পারে অতিষ্ট।

সমস্যা হচ্ছে অকৃতজ্ঞ মানুষ কখনও কৃতজ্ঞতা ষ্বীকার করে না। এসব কথা শুনেও কিছু উপলবদ্ধি করবে না।

ক্ষমা চাওয়ার সুযোগ দিবেন না।। মনে মনে তৈরি থাকুন সেটা হয়ত তার অভিনয় হতে পারে,ক্ষমা চেয়ে পেযে গেলে আবারও করতে পারে চরম দুর্ব্যবহার।

সীমারেখা তৈরি করুন: যে অকৃতজ্ঞ আচরণ করছে তার সাথে একটা সীমারেখা তৈরি করুন।

যখনই সীমারেখাটা টানতে পারবেন, সেটাতেই শক্তভাবে আটকে থাকুন। এটা হয়ত বেশ কঠিন হবে, আর তারা হয়ত সেই সীমারেখা ভাঙতেও চেষ্টা করবে। তবে তাদের কাছে আপনার ব্যাপারটা পরিষ্কার না হওয়া পর্যন্ত এই সীমারেখাটা আপনাকে ধরে রাখতেই হবে।

এক কদম পেছনে যান: যদি আপনার জীবনের কেউ সবসময় অকৃতজ্ঞ আচরণ করেই যায়, আর উপরের পদক্ষেপগুলো নেওয়ার পরও কোনো সমাধান না আসে তবে আপনাকে ওই মানুষের সঙ্গে সম্পর্কে পুর্নমূল্যায়ন করতে হবে।

অকৃতজ্ঞ মানুষকে সামাল দেওয়া সহজ বিষয় নয়। তবে তাদের আচরণ যদি আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলে সেক্ষেত্রে তাদের এড়িয়ে চলাই হবে আপনার জন্য মঙ্গল।



Our Like Page
Developed by: BD IT HOST