August 8, 2026, 9:20 am
শিরোনামঃ
নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত কতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান চকরিয়ায় বিশ্বাসভঙ্গের মাধ্যমে প্রতারণা, প্রবাসির ৪২ লাখ টাকা আত্মসাত,মামলার আসামি কারাগারে উসকানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা কালিয়াকৈরে বিডি ক্লিনের একপাশে ময়লার স্কোপ অন্য পাশে ছিল সুন্দর আগামী স্বপ্ন সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ একযোগে ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব, ২ জনের পদোন্নতি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বরগুনায় কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ এ রেলি ও আলোচনা সভা

Reporter Name

মোহাম্মদ মেজবাহ উদ্দিন, বরগুনা জেলা প্রতিনিধি ।

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে অদ্য শনিবার (০৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বরগুনা পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি শুরু করে পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়।

`পুলিশ-জনতা ঐক্য করি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় নানা আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন করা হয়েছে।

জেলা পুলিশের আয়োজনে আলোচনা সভায় পুলিশ সুপার আবদুস ছালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম।

বরগুনা কমিউনিটি পুলিশের সভাপতি অ্যাটভোকেট সঞ্জীব দাস এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম, বরগুনা পৌর মেয়র কামরুল আহসান মহারাজ, সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, বরগুনা পৌরসভা প্যানেল মেয়র রইসুল আলম রিপন, আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, কেওরাবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান নশা, দৈনিক সংবাদ এর প্রবীন সাংবাদিক চিত্ত রঞ্জন শীল, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জাবির হোসেন, নারী উদ্যোক্তা হোসনেয়ারা হাসি, মহিলা পরিষদের সভাপতি নাজমা বেগম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ পুলিশ এখন দেশের মানুষের প্রধান আশ্রয়স্হল। পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমনের অন্যতম মাধ্যম হিসেবে কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করছে।পুলিশের কাজে সহযোগিতা ও অপরাধ সচেতনতা তৈরিতে বাল্য বিবাহ রোধ, ইভটিজিং প্রতিরোধ, জঙ্গিবাদ দমন, সন্ত্রাস দমন, মাদকের কুফল, নারী নির্যাতন, শিশু নির্যাতন, যৌতুক নিরোধ ও সামাজিক মূল্যবোধ সৃষ্টিসহ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তারা বিভিন্ন দিক নির্দেশনা দেন।



Our Like Page
Developed by: BD IT HOST