November 25, 2026, 6:49 pm
শিরোনামঃ
আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ নতুন মাত্রা”এরই ধারাবাহিকতায় আজ একনেক (ECNEC)-এ অনুমোদিত সড়ক উন্নয়ন তালিকায় দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে-খাদ্যমন্ত্রী ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ঢাকা জেলার ৯ উইকেটে জয় আগামীকাল মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে দুর্গাপুরে প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

অগ্নি সন্ত্রাসীদের ধরিয়ে দিলে নগদ ২০ হাজার টাকা অর্থ পুরস্কার: ডিএমপি কমিশনার

Reporter Name

প্রথম বাংলা – রাজনৈতিক কর্মসূচির নামে নাশকতাকারী ও অগ্নি সন্ত্রাসীদের ধরিয়ে দিতে পারলে নগদ ২০ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মেট্রো পলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।

আজ সোমবার সকালে ডিএমপি হেডকোয়াটার্সের ৩য় তলায় সম্মেলন কক্ষে পেট্রোল পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে নিরাপত্তা ব্যবস্থাপনা সংক্রান্তে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।

ডিএমপি কমিশনার বলেন, দেশব্যাপী চলছে বিএনপি-জামায়াত জোটের ডাকা অবরোধ কর্মসূচি। তাদের ঘোষিত দ্বিতীয় দফার এই কর্মসূচিতে ৩০ ঘণ্টায় ১৩টি বাস, দুটি ট্রাক, একটি প্রাইভেটকার, একটি সিএনজি ও একটি লেগুনাসহ মোট ১৮টি যানবাহনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ অবস্থায় জনগণের জানমাল রক্ষা এবং যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন কৌশল হাতে নিয়েছে ডিএমপি। অগ্নিসন্ত্রাস রোধে সংশ্লিষ্ট থানা এলাকার অফিসার ইনর্চার্জের ‍(ওসি) ক্লিয়ারেন্স ছাড়া বোতলে খোলা তেল বিক্রি করা যাবে না। লাইসেন্স ছাড়া কেউ খোলা বোতলে তেল বিক্রি করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি পেট্রোল পাম্পে সিসিটিভি ক্যামেরা এমনভাবে স্থাপন করতে হবে যাতে এক বিন্দু জায়গাও বাদ না পরে। যাতে কোন দুষ্কৃতিকারী খোলা বোতলে তেল কিনে নিয়ে নাশকতা করতে না পারে।

পেট্রোল পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অতীতে আপনারা আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে যেভাবে দেশপ্রেমের পরিচয় দিয়েছেন, শত বাধা-বিপত্তি উপেক্ষা করে আপনারা জনগণের পাশে যেভাবে দাঁড়িয়েছেন সবসময় এ চক্রের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন।

তিনি বলেন, জনগণের জানমাল রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সবসময় প্রস্তুত আছে এবং আপনাদের পাশে থাকবে। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে এবং এই অগ্নিসন্ত্রাস যৌথভাবে মোকাবেলা করতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, অবরোধ কর্মসূচিতে রাজধানীকে নিরাপদ রাখার জন্য পুলিশের উপস্থিতি দৃশ্যমান। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যগণ ২৪ ঘন্টা পোশাকে এবং সাদা পোশা কে দায়িত্ব পালন করছে। অবরোধ কর্মসূচিতে বিভিন্ন স্থানে যারা গাড়িতে আগুন দিচ্ছে, পেট্রলবোমা মারছে,

সহিংসতা ও নাশকতা করছে তাদের অনেককে আমরা হাতেনাতে গ্রেফতার করেছি। অনেক প্রত্যক্ষদর্শী ও স্থা নীয়রা পুলিশের হাতে তাদের ধরিয়ে দিয়েছেন। যারা অগ্নি সন্ত্রাস করবে তাদেরকে ধরিয়ে দিলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ২০ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার প্রদান করবে। এ সময় কোন রাজনৈতিক দলের কর্মসূচিতে নগরবাসীকে উদ্বিগ্ন না হতেও পরামর্শ দেন কমিশনার।

কমিশনার বলেন, আপনাদের যেকোন সমস্যায় নিকটস্থ থানার ডিউটি অফিসারকে, জাতীয় জরুরী সেবা-৯৯৯ ফোন করলে সাথে সাথে পুলিশ আপনাদের নিরাপত্তায় উপস্থিত হবে কিংবা মেসেজ টু কমিশনার এই ০১৩২০-২ ০২০২০ নাম্বারে তথ্য দিতে পারবেন।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপা রেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার; উপ-পুলিশ কমিশনারগণ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণসহ রাজধানীর পেট্রোল পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST