August 7, 2026, 9:47 am
শিরোনামঃ
সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ একযোগে ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব, ২ জনের পদোন্নতি নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসককে বরখাস্ত নিবন্ধন বাতিল ৫৭ লাখ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে সমানভাবে তল্লাশির নির্দেশ রায়পুরে আওয়ামীলীগ নেতা পেয়ার আলী ও মামুন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী মামলায় জেলহাজতে প্রেরন ছাত্রীঅশ্লীল বার্তা-ছবি পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি,থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন গ্লোবাল বাংলাদেশী অ্যালায়েন্স (জিবিএ) সাংবাদিক সম্মেলনে নির্বাহী নেতৃত্ব পুনর্গঠন গণতান্ত্রিক গঠনতন্ত্র প্রণয়নেরঅঙ্গীকার কালিয়াকৈরে তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলা, আহত ২
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিএনপির কথা বলে শক্তি ক্ষয় করে লাভ নেই নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে—-রিপু এমপি

Reporter Name

——————————————
মোঃরিপন ইসলাম বগুড়া সদর উপজেলা প্রতিনিধি ঃ

বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু এমপি বলেছেন, বিএনপির কথা বলে শক্তি ক্ষয় করে লাভ নেই, দলীয় নেতা কর্মীদের উচিৎ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করা। আওয়ামীলীগ আবার ক্ষমতায় এলে উত্তর বগুড়া হবে নতুন বগুড়া। নুরুইল বিলের পাশে আইটি পার্ক হলে বেকার সমস্যা সমাধান হবে। শিক্ষিত বেকার থাকবে না। তিনি বৃহস্পতিবার বেলা ১১ টায় বগুড়া জেলা আওয়ামীলীগের আয়োজনে সন্ত্রাস নৈরাজ্য ও অবরোধের প্রতিবাদে মাটিডালী বিমান মোড়ে আয়োজীত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। 

বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান (১) সৈয়দ সার্জিল আহমেদ টিপু, বগুড়া চেম্বার আব কমার্সের সহ সভাপতি ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ মাফুজুল ইসলাম রাজ, সাবেক কাউন্সিলর শামছুউদ্দিন শেখ হেলাল, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া খাতুন রিক্তা, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবিয়া সাবরিন পিংকি,

সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইফতারুল ইসলাম মামুন, প্রভাষক কামরুল হুদা উজ্জ্বল, বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আবু বাশার মানিক, পৌর আওয়ামী লীগ সেলিকা সুলতানা কনিকা, নুনগোলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বদরুল, গোকুল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, ফাপোড় ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান, শেখেরকোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি প্যানেল চেয়ারম্যান মির্জা হামিক, সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম আর বিপ্লব, লাহিড়ীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজহারুল হান্নান রিপু, ফাঁপোড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রাজু মন্ডল,

গোকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাসেদ,সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আলী রেজা তোতন, এরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক কামাল সহ জেলা আওয়ামী লীগ ও ছাত্র লীগ নেতা, উপজেলা বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST