May 7, 2026, 8:08 am
শিরোনামঃ
জুনেই ব্যারাকে ফিরছে সেনাবাহিনী আমলীগকে পুনর্গঠনের আহ্বান: সালাউদ্দিনের বক্তব্য ঘিরে আলোচনা ভুয়া ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়ের পুলিশের অভিযানে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের দুই সদস্য গ্রেফতার গাজীপুর জেলা হিসাবরক্ষণ অফিসে-‘ঘুষ সিন্ডিকেট’ বেপরোয়া চাঁদা না পেয়ে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ও মারধর,জমি দখল,অগ্নি সংযোগ,ভয়ে আতঙ্কে গ্রাম ছেড়েছেন বিমান কার্গোতে দুর্নীতির সিন্ডিকেট ফাঁস ময়মনসিংহ সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেহড়া-আজমতপুর দল চ্যাম্পিয়ন জুয়ার টাকা যোগাড় করতে ভাইস চ্যান্সেলরের হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করে প্রতারণা: চক্রের সদস্য গ্রেফতার ময়মনসিংহ মহানগর ও দক্ষিণ জেলা ১২ জেলার নতুন পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নাইমুজ্জামান মুক্তা’কে মনোনয়ন দেওয়ায় পঞ্চগড়ে আওয়ামীলীগের বিক্ষোভ ও অনশন কর্মসূচি

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার-

পঞ্চগড়-১ আসনে নাইমুজ্জামান মুক্তাকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দেওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছে আওয়ামীলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রবিবার (২৬- নভেম্বর) কেন্দ্র থেকে মনোনয়ন ঘোষনার পর থেকে রাত আনুমানিক ৯টা পর্যন্ত আসনের বিভিন্ন স্থানে এই অবরোধ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই বিক্ষোভে অংশগ্রহণ করে । মুক্তা হাটাও আওয়ামীলীগ বাঁচাও, হাইব্রিড হাঁটাও আওয়ামীলীগ বাঁচাও শ্লোগান দিয়ে বক্তারা বলেন, নাইমুজ্জামান মুক্তা ছাত্রলীগ, যুবলীগ করা নেতা নয়। দলে তার কোন অবদান নেই। দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে হাইব্রিড নেতাকে মনোনয়ন আমরা মানি না।

এখানে তৃণমূলের কথা একবারও চিন্তা করা হয় নি। যে কারনে একযোগে আসনের বেশ কয়েকটি স্থানে এই বিক্ষোভ ও প্রতিবাদ পালিত হচ্ছে। নাইমুজ্জামান মুক্তাকে পঞ্চগড়ে’র মানুষ চিনে না। পঞ্চগড় শের-ই – বাংলা পার্ক চৌরঙ্গি মোর সংলগ্ন করতোয়া ব্রিজের প্রবেশ মুখে বিক্ষোভকারীরা শুয়ে পড়ে।

সকলের দ্বাবী দলের ত্যাগী নেতার মনোনয়ন দিলে আমরা এই আসন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়া হবে। এ সময় জাতীয় শ্রমিক লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান আন্দোলনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়ে। প্রায় সাড়ে চার ঘন্টা ব্যাপী এই কার্যক্রম চলমান ছিল। একপর্যায়ে জনদূর্ভোগের কথা বিবেচনা করে আগামী কালকে পুনরায় সংবাদ সম্মেলন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে উপস্থিত নেতাকর্মীরা সড়ক ছেড়ে দেয়।
পরবর্তী আন্দোলনের সময় ঘোষণা করে অনশন কর্মসূচির মুলতবি করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST