মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিরাজগঞ্জ-৬, শাহজাদপুর আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থীসহ ৯ জন।
৩০ নভেম্বর, বৃহস্পতিবার, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের হাতে তারা মনোনয়নপত্র জমা দেন।
এই বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কমরুজ্জামান বলেন,আওয়ামী লীগের প্রার্থী চয়ন ইসলাম,জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রার্থী মোঃ মোজাম্মেল হক,জাকের পার্টির প্রার্থী মোঃ রেজাউল করিম বিপ্লব,বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর প্রার্থী মোঃ রেজাউর রশীদ খান, বাংলাদে শ সুপ্রিম পার্টি (বিএসপি) এর প্রার্থী মোঃ আল-আমীন ,বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর প্রার্থী মোহাম্মদ শামীম এবং সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলেও তিনি জানান।
এছাড়াও সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করেন স্বতন্ত্র পার্টি তরিকুল ইসলাম এবং জাতীয় পার্টির মোক্তার হোসেন।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন
৩০ নভেম্ব র। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্ব র,মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর ,প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।