November 23, 2026, 2:13 pm
শিরোনামঃ
সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে ফরিদপুরে পল্লী বিদ্যুতের নাইট অপারেশন, ১১ দোকান-মার্কেট মালিককে সতর্ক যুবদল নেতা আব্দুল খালেকের অগ্নিদগ্ধ হওয়ায় ঘর নির্মাণে জেলা পরিষদের তহবিল থেকে নগদ অর্থ প্রদান টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ কে এই সুইডেন আসলাম সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন নবীন কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান ডিএমপি কমিশনারের হাসিনাকে ১০ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতে পারি: অমিত শাহ ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চাকুরির লোভ দেখিয়ে এক তরুণীকে ময়মনসিংহের যৌনপল্লিতে বিক্রি ; তরুণী উদ্ধার

Reporter Name

প্রথম বাংলা – তিন মাস আগে গার্মেন্টসে চাকুরি দেওয়ার কথা বলে তরুণীকে ঝিনাইদহ থেকে ঢাকার শান্তিনগরে নিয়ে আসে পরিচিত এক ব্যক্তি।

পরে ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড়ের যৌনপল্লিতে নিয়ে এসে ঐ তরুণীকে বিক্রি করে দেওয়া হয়।

এদিকে গতকাল শনিবার (০৩ ডিসেম্বর) দিবাগত রাতে একজন খদ্দরের মোবাইল থেকে উক্ত ভুক্তভোগী তরুণী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে তাকে উদ্ধারের অনুরোধ জানান।

পরে ৯৯৯ নম্বরের কলটেকার কনস্টেবল ইবনুল ফয়েজ তরুণীকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাকে জানান।

ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশের একটি দল গিয়ে কলার তরুণীকে (২২) উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তার অভিভাবকরা এলে তাদের কাছে তরুণীকে বুঝিয়ে দেওয়া হয়।



Our Like Page
Developed by: BD IT HOST