November 25, 2026, 5:25 pm
শিরোনামঃ
দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে-খাদ্যমন্ত্রী ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ঢাকা জেলার ৯ উইকেটে জয় আগামীকাল মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে দুর্গাপুরে প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২ স্বেচ্ছাসেবক লীগের নেতা নজরুল ইসলামকে গ্রেফতার করেছে ডিবি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামাদি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুর ৩ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

Reporter Name

নূর মোহাম্মদঃ

আগামী ১২ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলার ২ লাখ ৯৬ হাজার ৬শ ৩৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল।রোববার (১০ ডিসেম্বর) বিকেলে সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন জানান, ৬-১১ মাস বয়সী শিশুকে ‘নীল রঙের’ ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি ‘লাল রঙের’ ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে ‘মায়ের দুধের’ পাশাপাশি পরিমাণ মতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৫টি উপজেলা ও একটি পৌরসভায় এ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সেগুলো হলো- লক্ষ্মীপুর সদর ও পৌরসভা, রায়পুর, রামগঞ্জ, কমলনগর এবং রামগতি।

৬১টি ইউনিয়নে ১৯৪ ওয়ার্ড, স্থায়ী কেন্দ্র ৬টি, অস্থায়ী কেন্দ্র ১৪৭৪, মোট কেন্দ্র ১৪৮০, স্বাস্থ্য সহকারী ২২২, এফ ডাব্লিউএ ২১৬, সিএইচসিপি ১৮০, স্বেচ্ছাসেবক ২৯৬০ ও ১ম সারির সুপারভাইজার ১৮৪।



Our Like Page
Developed by: BD IT HOST