May 2, 2026, 5:04 pm
শিরোনামঃ
৩ মে থেকে হাওর অঞ্চলের ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার নরসিংদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন গ্রেফতার দুই নিজেকে ‘শ্রমিক’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর অগ্রণী ব্যাংকের অর্থ আত্মসাৎ: ক্যাশ অফিসারের ১০ বছরের কারাদণ্ড গণপূর্তে অদৃশ্য সিন্ডিকেটের দাপট: অভিযোগ, মামলা কারওয়ান বাজার পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার সত্য কখনো চাপা থাকে না”শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতারণার শিকার আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব : আইজিপি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিজয় মিছিলে নির্বাচনবিরোধী কোনো কথা বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name

প্রথম বাংলা – স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,বিজয় দিবসের মিছিলে নির্বাচনের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আজ শনিবার ১৬ ডিসেম্ব র সকাল সাড়ে ৮টায় রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এ সময় বিএনপির বিজয় র‌্যালি নিয়ে করা এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন,নির্বাচনবিরোধী কো নো কর্মকাণ্ড করা যাবে না- এমন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। বিজয়ের আনন্দ প্রকাশে সবার অধি কার রয়েছে। তাই আমরা এই বিজয়ের দিনে কাউকে মানা করছি না। তবে সংযতভাবে চলতে হবে; শান্তিপূর্ণ কর্মসূচি করতে হবে। ভোটবিরোধী কর্মকাণ্ড চালালে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, তাদের বলা হয়েছে একটিরোডম্যা প তৈরি করে বিজয় র‌্যালি করার জন্য। সে অনুযায়ী আমাদের ডিএমপি কমিশনার তাদের অনুমতি দিয়েছে ন যাতে শান্তিপূর্ণ একটি র‌্যালি করা যায়। তারা স্থান উল্লেখ করেছেন এবং সেটি যেন অনুসরণ করেই তারা করেন।

এদিকে ১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার আগ পর্যন্ত নির্বাচনবিরোধী যে কোনো ধরনের সভা-স মাবেশ করা যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।এ বিষয়ে মন্ত্রী বলেন,যদি কেউ ১৮ ডিসেম্বরের পর ইসির নির্দেশনা না মেনে আইনলঙ্ঘন ও সহিংসতা করে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।



Our Like Page
Developed by: BD IT HOST