August 10, 2026, 4:23 am
শিরোনামঃ
ডিসি’র পরিচ্ছন্নতা পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষায়তন সাংবাদিক মৃণাল কৃষ্ণ রায় আর নেই বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি খাদ্য অধিদপ্তর কর্তৃক : ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শকের বিভিন্ন স্হানে বদলী মাদক,চুরি, ডাকাতি, ছিনতাই ইভটিজিং,জুয়াসহ বিভিন্ন অপরাধী বিরুদ্ধে অভিযান করে চন্দ্রগঞ্জ থানার ইনচার্জ নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ দুর্নীতির মাধ্যমে ৬ বছরে শত কোটি টাকার মালিক রাজউকের ইমারত পরিদর্শক নির্মল মালো বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে জাতীয় রোবোটিক্স উৎসব “ বদলির আদেশ উপেক্ষা করে ঘাটাইলেই বহাল তবিয়তে হিসাব সহকারী মাহফিজুর রহমান!
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রায়পুরে জায়গা জমির দ্বন্ধে সাংবাদিক হত্যার চেষ্টা, জখম-২ 

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ

জায়গা জমির ঘটনায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাংবাদিক ও দলিল লেখক আনোয়ার হোসাইন ও তার ছোট ভাই আরিফ হোসেনকে হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী পিটিয়ে মারাত্মক জখম করে সন্ত্রাসীরা জসিম হোসেন ও তার দলবল। 

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বামনি ইউনিয়নের কলাকোপা গ্রামের আলাবক্স চৌধুরী বাড়ির রফিক উল্লার ছেলে সাংবাদিক ও দলিল লিখক আনোয়ার হোসাইন ও আরিফ হোসেনকে জায়গা জমির দ্বন্দ্বের যে ধরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী  হত্যার উদ্দেশ্য একই বাড়ির আমির হোসেনের ছেলে ইয়াবা ব্যবসায়ী জসিম হোসেন, আমির হোসেন ও হাজেরা খাতুন মিলে পূর্বপরিকল্পনা অনুযায়ী লোহার রড ও লাঠি সোটা দিয়ে পিটিয়ে মাথাফাটা রক্তাক্ত জখমসহ আরিফের হাত ভেঙে দেয়।

প্রত্যক্ষদর্শী মুরাদ হোসেন, রায়হান হোসেন ও রাকিব হোসেনসহ আরো অনেকেই সাংবাদিকদের জানান জসিম, আমির হোসেন এর সাথে দীর্ঘদিন ধরে জমি জমা বিষয়ক দ্বন্ধ চলে আসছে। এই নিয়ে একাধিক সালিশ বৈঠকে বসলেও আমির হোসেন ও জসিম হোসেন না মানায় তা সমাধান হয়নি।

শুক্রবার বিকেল তিনটার দিকে জমি রেজিস্ট্রি করার জন্য পার্টির দেয়া এক লক্ষ দশ হাজার টাকা নিয়ে আনোয়ার হোসাইন বাড়ির দিকে যাওয়ার পথে তার ছোট ভাই আরিফকে আমির হোসেন মারধর করে। ছোট ভাইয়ের শৌরচিৎকারে আনোয়ার হোসাইন এগিয়ে গেলে পিছন থেকে জসিম লোহার রড দিয়ে আঘাত করে। এতে আনোয়ারের মাথা ফেটে রক্তাক্ত জখম হয় ও আরিফ হোসেনের বাম হাত ভেঙে যায়। এ সময় সাথে থাকা এক লক্ষ দশ হাজার টাকা, মোবাইল ও মূল্যবান কাগজপত্র লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা

জানা গেছে জসিম অত্র ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব ও নির্বাচন প্রতিরোধ কমিটির যুগ্ম আহবায়ক। সে ইয়াবা মামলার জেলখাটা আসামি। বর্তমানে রাষ্ট্রদ্রোহী মামলাসহ সে আরো তিনটি মামলার ফেরারি আসামী। আমির হোসেনকে বাড়ীতে পাওয়া যায়নি তবে জসিম হোসেনের সাথে এ নিয়ে কথা বলার চেষ্টা করলে তিনি উগ্রতা পোষণ করে পালিয়ে যান।

 এই নিয়ে আনোয়ার হোসাইন বাদী হয়ে রায়পুর থানায় একটি এজাহার দায়ের করেন।



Our Like Page
Developed by: BD IT HOST