July 3, 2026, 8:26 pm
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

৬৩ পুলিশ পরিদর্শকের বদলি চেয়ে ইসিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি

Reporter Name

প্রথম বাংলা – আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ৬৩ জন (ইন্সপেক্টর অব পুলিশ) পরিদর্শকের বদলির অনুমতি চেয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (২২ ডিসেম্বর) ইসিতে এ চিঠি পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, পুলিশ অধিদপ্তরের ৩০ জন ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র), ৩০ জন ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) এবং ৩ জন ইন্সপেক্টর অব পুলিশের (শহর ও যানবাহন) বদলি/পদায়নের বিষয়ে সম্মতি চেয়ে ইসিতে চিঠি পাঠানো হয়েছে।

এর আগে গত ৭ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দে শের ৩৩৮ থানার ওসি বদলির জন্য পাঠানো প্রস্তাব অনুমোদন করে নির্বাচন কমিশন (ইসি)। তার আগে দেশের সব থানার ওসি পর্যায়ক্রমে বদলির জন্য স্বরা ষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল ইসি। তার ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৩৩৮ থানার ওসির বদলির তালিকা পাঠানো হয় ইসিতে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে যেসব ওসি বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি সময় ধরে চাক রি করছেন,প্রথমে তাদের ও পরে পর্যায়ক্রমে সারাদে শে ওসি বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন।মন্ত্রিপ রিষদ সচিব ও আইজিপিকে চিঠি পাঠিয়ে ৫ ডিসেম্বরে র মধ্যে ওসিদের বদলির প্রস্তাব ইসিতে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছিল। পরে নির্বাচন কমিশন বদলির প্রস্তাব পাঠাতে আরও তিন দিন সময় বাড়ায়।



Our Like Page
Developed by: BD IT HOST